SKIP TO MAIN CONTENT

প্রথমবারেই বাজিমাত: রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণ জয়

সামুদ্রিক প্রাণ বাঁচিয়ে রাখতে ময়লা পরিষ্কারের চেয়েও বেশী জরুরী পানির সঠিক মান অর্থাৎ পিএইচ (হাইড্রজেন আয়নের ঘনত্ব) বজায় রাখা। দূষণের কারণে সমুদ্রের এক এক জায়গার পিএইচ এক এক রকম। যার প্রভাব পড়ে সামুদ্রিক জীবনে।

International Robot Olympiad
রোবট ক্যাটাগরিতে স্বর্ণপদকসহ চারটি পুরস্কার লাভ করে বাংলাদেশ। ছবি: সংগৃহীত। Source: Supplied

2 min read

Published

Updated

By Hasan Tariq

Presented by Hasan Tariq


Skip to article content

সমুদ্রের পিএইচ পরিমাপে রোবট কিভাবে কাজ করতে পারে, আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে তাই করে দেখিয়েছে বাংলাদেশ দল। ‘সৃষ্টিশীল ক্যাটাগরি’ জুনিয়র গ্রুপে বাংলাদেশের রোবোটাইগার্স এই স্বর্ণপদক লাভ করে। এই দলের সদস্যরা হলো, চিটাগাং গ্রামার স্কুলের (ঢাকা) কাজী মোস্তাহিদ লাবিব, তাফসির তাহরীম ও ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের মো: মেহের মাহমুদ।

এই ক্যাটাগরিতে বিশ্বের আরো ৫৩টি দল প্রতিদ্ধন্ধিতা করে।

Robot Olympiad
রোবট অলিম্পিয়াডে রোবোটাইগার্সের প্রজেক্ট। ছবি: সংগৃহীত। Source: Facebook

গত মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় হয়ে গেল ২০তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড। প্রথমবার অংশগ্রহণ করেই একটি স্বর্ণপদকসহ চারটি পুরস্কার পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের ৮ জন অলিম্পিয়াড সেখানে দুটি ক্যাটাগরিতে ১৫  দেশের প্রায় ৮০০ প্রতিযোগীর সঙ্গে লড়াই করে।

এই প্রতিযোগিতায় ‘রোবট ইন মুভি’ জুনিয়র গ্রুপে দুটি ‘বিশেষ সুপারিশ’ পদকও পায় বাংলাদেশ। দল দুটি হলো, রোবোটাইগার্স ও সানবীমস স্কুলের নাশীতাত যাইনাহ রহমান ও আগা খান স্কুলের যাহরা মাহজারীন পূর্বালীর দল রোবোচ্যালেঞ্জার্স।

সৈকতে ঘুরতে এসে ময়লা ফেলে একটি মেয়ে। আর দূষণ প্রতিরোধে মেয়েটিকে সচেতন করে নাশীতাত এবং পূর্বালীর রোবট। ১ মিনিট দৈর্ঘ্যের তাদের মুভির নাম 'সেইভ দ্য সি'।

Olympiad
প্রতিযোগিতায় ব্যস্ত নাশীতাত এবং পূর্বালী। ছবি: সংগৃহীত। Source: Facebook

‘সৃষ্টিশীল ক্যাটাগরি’ সিনিয়র গ্রুপে 'কারিগরি পদক' জিতে লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের মো. খায়রুল ইসলাম ও ঢাকা কলেজের সানি জুবায়েরের টিম বাংলাদেশ।

পদকজয়ী সানি জুবায়ের বলেন, "আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো লাগল। অনেক কিছু শিখেছি, যা নিজেদের আরো ভালো করতে কাজে লাগবে।"

প্রতিযোগিতায় ঠিকমত কাজ করেনি জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের রাফিয়াত সালেহর রোবট। পদক না পেলেও দমে যায়নি সে। বরং আগামীতে এ অভিজ্ঞতা কাজে লাগানোর কথাই জানায় রাফিয়াত। 

এবারের অলিম্পিয়াডে বাংলাদেশ দলের দলনেতা হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারপারসন লাফিফা জামাল। সমন্বয়কারী হিসেবে ছিলেন রেদওয়ান ফেরদৌস।


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now