SKIP TO MAIN CONTENT

নর্দার্ন মেলবোর্নে যাত্রা শুরু হলো ওলার্ট কমুনিটি পাঠশালা-র

গত ২ মার্চ মেলবোর্নের নর্দার্ন সাবার্বের বাংলাভাষীদের জন্যে এই কমুনিটি বাংলা স্কুলের উদ্বোধন হয়।

Cover photo.jpg
ওলার্ট কমুনিটি পাঠশালা-র শিক্ষার্থীরা। Source: Supplied / Md Ashikur Rahman

2 min read

Published

Presented by Tareq Nurul Hasan

Source: SBS


Skip to article content

গত ২ মার্চ ২০২৪ এ ওলার্ট এর কিরিপ কমুনিটি সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওলার্ট কমুনিটি পাঠশালা তার কার্যক্রম শুরু করে।

বাংলা স্কুলটির প্রতিষ্ঠাতা-অধ্যুক্ষ মুহাম্মদ আশিকুর রহমান বলেন, “এই রিজিয়নে আর কোনো বাংলা শিক্ষার স্কুল নেই। তাই ক্রমবর্ধমান বাংলাভাষী কমুনিটির শিশুদের কথা মাথায় রেখে এই স্কুলটি চালু করা হলো।“

Body Photo.jpg
ওলার্ট কমুনিটি পাঠশালা-র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন অভিভাবক ও কমিটির সদস্য। Source: Supplied / Md Ashikur Rahman

শুরুতে পাঁচজন শিক্ষকের অধীনে ১৬জন শিক্ষার্থী নিয়ে স্কুলটি এর কার্যক্রম পরিচালনা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এই স্কুলের শিক্ষার্থী, তাদের অভিভাবক ও বাংলাভাষী কমুনিটির অনেক সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এই স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তৃতা প্রদান করেন অধ্যক্ষ মুহাম্মদ আশিকুর রহমান।

Body photo 2.jpg
ওলার্ট কমুনিটি পাঠশালা-র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন অভিভাবক ও কমিটির সদস্য। Source: Supplied / Md Ashikur Rahman

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা-উপাধ্যক্ষ সাবরিনা ইসলাম, বিজনেস ম্যানেজার মনজুর হাসান, স্কুল কাউন্সিলের সভাপতি সাদিকুল হক, স্কুল কোঅর্ডিনেটর ও চাইল্ড সেফটি অফিসার তাহমিনা আক্তার এবং স্কুল কোঅর্ডিনেটর ও ফার্স্ট এইড অফিসার শাহজাদি পারভীন।

শিক্ষার্থীদের এই স্কুলের কার্যক্রম নিয়ে তথ্যাবলী বা ইনফরমেশন প্যাক বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের জন্যে হাল্কা নাস্তা ও খাবার-দাবারের আয়োজন ছিল।

প্রেস বিজ্ঞপ্তি

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন: এসবিএস বাংলা


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now