৭ মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালি জাতীয়তাবাদী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রমনা রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন। এ ভাষণকে অনেকেই স্বাধীনতার ডাক বলে মনে করেন। এতে তিনি ঘোষণা করেন, “এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।” এ সমাবেশ থেকে তিনি অসহযোগ আন্দোলন ঘোষণা করেন এবং জনগণকে “ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার” আহ্বান জানান।
ইউনেসকো ২০১৭ সালের ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে তাদের “মেমোরি অফ ওয়ার্ল্ড রেজিস্টার”-এ ঐতিহাসিক প্রামাণ্য দলিল হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Follow SBS Bangla on FACEBOOK.
Share





