SKIP TO MAIN CONTENT

অর্ক দাশ: ‘দ্য এয়ারপোর্ট চ্যাপলেইন’-এর সামি রহমান থেকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশী গল্পের প্রতিনিধিত্ব

The Airport Chaplain__Shabana Azeez and Arka Das_Credit Ben King.jpg
The Airport Chaplain__Shabana Azeez and Arka Das Credit: Ben King

এসবিএস-এর নতুন ড্রামা সিরিজ The Airport Chaplain-এ সামি রহমান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অভিনেতা অর্ক দাশ। এসবিএস বাংলার সঙ্গে আলাপচারিতায় অর্ক কথা বলেছেন সামি চরিত্র, হিউগো উইভিংয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা, নিজের বাংলাদেশী-অস্ট্রেলিয়ান পরিচয় এবং অস্ট্রেলিয়ান স্ক্রিনে দক্ষিণ এশীয় চরিত্রের পরিবর্তিত প্রতিনিধিত্ব নিয়ে।


Published

By Sikder Taher Ahmad

Source: SBS


Skip to podcast episode content

এসবিএস-এর নতুন ড্রামা সিরিজ The Airport Chaplain-এ সামি রহমান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অভিনেতা অর্ক দাশ। এসবিএস বাংলার সঙ্গে আলাপচারিতায় অর্ক কথা বলেছেন সামি চরিত্র, হিউগো উইভিংয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা, নিজের বাংলাদেশী-অস্ট্রেলিয়ান পরিচয় এবং অস্ট্রেলিয়ান স্ক্রিনে দক্ষিণ এশীয় চরিত্রের পরিবর্তিত প্রতিনিধিত্ব নিয়ে।


অর্ক দাশের জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। শৈশবে অস্ট্রেলিয়ায় চলে আসেন তিনি। বাবা প্রাবন্ধিক, ছড়াকার ও কলাম লেখক অজয় দাশগুপ্ত ও মা দীপা দাশগুপ্তের অনুপ্রেরণায় অস্ট্রেলিয়ায় বাংলা চর্চা ধরে রাখেন বলে জানান তিনি।

অর্ক দাশ জানান, সামি রহমানের চরিত্রে তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে চরিত্রটির হাস্যরস, বিমানবন্দরের অত্যন্ত চাপপূর্ণ surveillance environment এবং হিউগো উইভিং অভিনীত Tobias Wallace-এর সঙ্গে তার সম্পর্ক। সামি একজন উচ্চাকাঙ্ক্ষী, পরিশ্রমী ও নিয়ম মেনে চলা তরুণ, যে একই সঙ্গে Tobias-কে সাহায্য করা এবং নিয়মের সীমারেখা বজায় রাখার মধ্যে ভারসাম্য খোঁজে।

অর্ক বলেন, বাস্তব বিমানবন্দরের operation ও surveillance centre সম্পর্কে ধারণা পেতে তিনি Inside Sydney Airport-এর মতো documentary দেখেছেন। নিজের বাংলাদেশি-অস্ট্রেলিয়ান অভিজ্ঞতার কিছু অংশও তিনি সামি চরিত্রে যুক্ত করেছেন।

Arka SBS Studio.jfif
অর্ক দাশের জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। শৈশবে অস্ট্রেলিয়ায় চলে আসেন তিনি। বাবা প্রাবন্ধিক, ছড়াকার ও কলাম লেখক অজয় দাশগুপ্ত ও মা দীপা দাশগুপ্তের অনুপ্রেরণায় অস্ট্রেলিয়ায় বাংলা চর্চা ধরে রাখেন বলে জানান তিনি। Credit: Dilpreet Taggar, SBS

আলাপচারিতায় অর্ক আরও বলেন, অস্ট্রেলিয়ান screen industry-তে South Asian চরিত্রের প্রতিনিধিত্ব গত কয়েক বছরে অনেক বদলেছে—শুধু Indian চরিত্রের বাইরে এখন Sri Lankan, Bangladeshi, Nepalese এবং বিভিন্ন পেশার বহুমাত্রিক চরিত্র দেখা যাচ্ছে।

লেখক ও পরিচালক হিসেবেও কাজ করা অর্ক তাঁর Here Out West চলচ্চিত্রে বাংলা ভাষা ও বাংলাদেশি চরিত্র তুলে ধরার অভিজ্ঞতা এবং অভিবাসী শ্রম নিয়ে তাঁর Khana Khazana স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কথাও বলেছেন।

শেষে অর্কের মতে, বিমানবন্দরকে কেন্দ্র করে এমন বহুসাংস্কৃতিক গল্পের সিরিজ অস্ট্রেলিয়ায় খুবই অনন্য; বিভিন্ন সম্প্রদায়ের দর্শক এতে নিজেদের সঙ্গে সম্পর্ক খুঁজে পেতে পারেন।

অর্ক দাশের সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Read more about SBS’s use of AI


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now