SKIP TO MAIN CONTENT

বিশ্ব জুড়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিপর্যস্ত হতে পারে ইন্টারনেট সার্ভিস

WhatsAoo
Source: Pixabay

বিশ্ব জুড়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিপর্যস্ত হতে পারে ইন্টারনেট সার্ভিস। রাশিয়া টুডেতে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে কি ডোমেইন সার্ভারের রুটিন মেরামতের কারণে ইন্টারনেট ব্যবহারকারীদের এই সমস্যার মুখোমুখি হতে হবে। ওই সময়ের মধ্যে ওয়েবপেজ খোলায় সমস্যা হতে পারে এবং ব্যাহত হতে পারে ইন্টারনেটের সঙ্গে জড়িত সব ধরনের কার্যক্রম। তবে এমন খবরে আতঙ্কিত হতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মাঝেমধ্যেই ইন্টারনেটের মান ও সুরক্ষা বাড়াতে এবং সাইবার অপরাধ কমাতে মেরামতের কাজ হয়। এতে ইন্টারনেট পরিষেবা বন্ধ হবে না।

Published

By Partha Mukhopadhyay

Presented by Sikder Taher Ahmad

Source: SBS

Skip to podcast episode content

বিশ্ব জুড়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিপর্যস্ত হতে পারে ইন্টারনেট সার্ভিস। রাশিয়া টুডেতে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে কি ডোমেইন সার্ভারের রুটিন মেরামতের কারণে ইন্টারনেট ব্যবহারকারীদের এই সমস্যার মুখোমুখি হতে হবে। ওই সময়ের মধ্যে ওয়েবপেজ খোলায় সমস্যা হতে পারে এবং ব্যাহত হতে পারে ইন্টারনেটের সঙ্গে জড়িত সব ধরনের কার্যক্রম। তবে এমন খবরে আতঙ্কিত হতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মাঝেমধ্যেই ইন্টারনেটের মান ও সুরক্ষা বাড়াতে এবং সাইবার অপরাধ কমাতে মেরামতের কাজ হয়। এতে ইন্টারনেট পরিষেবা বন্ধ হবে না।

রাশিয়া টুডেতে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, দি ইন্টারনেট কর্পোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন)-এ মেরামতের কাজ চলবে, ইন্টারনেটের অ্যাড্রেস বুক বা ডোমেইন নেম সিস্টেম(ডিএনএস)-কে সুরক্ষিত রাখার জন্য যে ‘ক্রিপটোগ্রাফিক কি’ রয়েছে তা বদলানোর কাজ করা হবে। বিশ্ব জুড়ে সাইবার হামলা কমাতে, হ্যাকারদের কবল থেকে ইন্টারনেটকে সুরক্ষিত করার লক্ষ্যে এই ‘ক্রিপটোগ্রাফিক কি’ বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এমন খবরে আতঙ্কিত হতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মাঝেমধ্যেই ইন্টারনেটের মান ও সুরক্ষা বাড়াতে এবং সাইবার অপরাধ কমাতে মেরামতের কাজ হয়। এতে ইন্টারনেট পরিষেবা বন্ধ হবে না।

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on FACEBOOK.

Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now