SKIP TO MAIN CONTENT

“শখের দল হলেও আমরা আমাদের কাজে পেশাদারিত্ব বজায় রাখতে চাই”

Cover Photo.jpg
প্রায় সাত বছর ধরে মেলবোর্নের মঞ্চে নাটক পরিবেশন করছে অ্যাক্টোম্যানিয়া। Source: Supplied / ActoMania

এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন অ্যাক্টোম্যানিয়া নাট্যদলের দুই তরুণ নির্দেশক খাদিজা বীথি ও প্রীতম দত্ত।


Published

Updated

By Tareq Nurul Hasan

Source: SBS


Skip to podcast episode content

এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন অ্যাক্টোম্যানিয়া নাট্যদলের দুই তরুণ নির্দেশক খাদিজা বীথি ও প্রীতম দত্ত।


প্রবাসে থেকে বাংলা সংস্কৃতির চর্চা সহজ কিছু নয়। তারপরও এ দেশে থাকা বাংলাভাষীরা সংগীত, কবিতা আবৃত্তি সহ দেশীয় অনেক উৎসব পালন করে থাকেন।

তবে নাট্যচর্চার কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ শিল্পের এই মাধ্যমে অনেক বেশি নিষ্ঠা ও নিবেদন প্রয়োজন হয়। সেই কঠিন কাজটিই গত প্রায় সাত বছর ধরে করে আসছেন অ্যাক্টোম্যানিয়া নাট্যদলের সদস্যরা।

Body photo 1.jpg
মঞ্চে অভিনয়রত কলাকুশলীরা। Source: Supplied / ActoMania

দলের তরুণ নির্দেশক খাদিজা বীথি জানান, ছোটবেলা থেকেই সাংস্কৃতিক আবহে বড় হয়েছেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য সংগঠনে নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। প্রবাসে এসেও তিনি সেই চর্চা অব্যাহত রেখেছেন। সমমনা কিছু মানুষের সঙ্গে দুই বাংলার কয়েকজন মিলে তাঁরা গড়ে তুলেছেন এই নাট্যদল।

অন্য নির্দেশক প্রীতম দত্ত বলেন, বাবা শখের অভিনেতা হলেও অস্ট্রেলিয়ায় আসার আগে তাঁর অভিনয়ে হাতেখড়ি হয়নি। পার্থে থাকাকালীন তিনি প্রথম মঞ্চনাটকে অভিনয় শুরু করেন। পরে মেলবোর্নে এসে অ্যাক্টোম্যানিয়ার মাধ্যমে নিয়মিত নাট্যচর্চা শুরু করেন তিনি।

Body photo 2.jpg
মঞ্চে 'আজ রবিবার' নাটকের একটি দৃশ্য। Source: Supplied / ActoMania

এসবিএস বাংলার সঙ্গে আলাপে তাঁরা জানিয়েছেন, এ দেশে তাঁদের নাট্যচর্চার অভিজ্ঞতার কথা—কীভাবে নাটক বেছে নেন, রিহার্সালে কতটা নিয়মানুবর্তিতা বজায় রাখতে হয় এবং কর্মজীবনের ব্যস্ততার মাঝেও কীভাবে সফলভাবে নাটক মঞ্চস্থ করা সম্ভব হয়।

সম্পূর্ণ আলাপটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now