Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

এসবিএস বাংলা শীর্ষ খবর: ১ জানুয়ারি, ২০২৪

SYDNEY NYE FIREWORKS 2023

Fireworks are seen over the Sydney Opera House and Harbour Bridge during New Year’s Eve celebrations in Sydney, Monday, January 1, 2024. (AAP Image/Dan Himbrechts) NO ARCHIVING Source: AAP / DAN HIMBRECHTS/AAPIMAGE

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজকের এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


Published

Presented by Tareq Nurul Hasan

Source: SBS


Share this with family and friends


অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজকের এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


আজকের শীর্ষ খবর:

  • পুরো বিশ্ব ও অস্ট্রেলিয়ার মানুষেরা সিডনি হারবারের বিশ্বখ্যাত আতশবাজির সাথে সাথে নতুন বছর অর্থাৎ ২০২৪ সালকে বরণ করে নিয়েছেন।
  • গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ভোট গ্রহণের বারো দিন পর প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।
  • গাজার মধ্যাঞ্চলের বাসিন্দারা ও সেখানকার চিকিৎসকরা বলছেন, ইসরায়েলি জেট বিমানগুলি ওই এলাকায় ধ্বংসস্তূপ ও শরণার্থী শিবিরের ওপরেই হামলা জোরদার করেছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধ ‘আরও অনেক মাস ধরে চলবে’।
  • নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়া সীমান্তের কাছে একটি ট্রাকের সঙ্গে লোকোমোটিভের সংঘর্ষে দুই ট্রেন চালক নিহত হয়েছেন।
  • নতুন বছরের প্রথম দিনে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এর ফলে ইতিমধ্যেই বন্যাপ্লাবিত অঞ্চলগুলোয় আবারও আকস্মিক বন্যা হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে।
  • প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা জন পিলগার ৮৪ বছর বয়সে মারা গেছেন।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now