Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

এসবিএস বাংলা শীর্ষ খবর: ১০ জুলাই, ২০২৪

Russia Ukraine War

Rescuers and volunteers clean up the rubble and search for victims after a Russian missile hit the country's main children hospital Okhmadit in Kyiv, Ukraine, Monday, July 8, 2024. The daytime barrage targeted five Ukrainian cities with more than 40 missiles of different types hitting apartment buildings and public infrastructure, President Volodymyr Zelenskyy said on social media. (AP Photo/Anton Shtuka) Source: SBS / Anton Shtuka/AP

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজকের এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


আজকের শীর্ষ খবর:
  • নভেম্বরে মার্কিন নির্বাচনে যিনিই জয়ী হন না কেন, অস্ট্রেলিয়ার প্রধান প্রতিরক্ষা অংশিদারত্ব একই রকম ভাল অবস্থায় থাকবে বলেছেন ডেপুটি প্রাইম মিনিস্টার রিচার্ড মার্লস।
  • ২৪ হাজারেরও বেশি অস্ট্রেলিয়ানের নাম ও ঠিকানা প্রকাশ করে দিয়েছে টেলস্ট্রা, যেগুলোর মধ্যে অনেক সাইলেন্ট ও আনলিস্টেড ফোন নম্বরও রয়েছে।
  • ২৫ এপ্রিল অ্যানজাক ডে-তে নিউ সাউথ ওয়েলসে কোনো দোকান খোলা রাখা যাবে না। আরও বেশি লোক যেন এই দিনটি উদযাপন করতে পারে এবং ভেটেরানদেরকে স্মরণ করতে পারে সেজন্য রিটেইলারদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
  • দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তারা।
  • কিইভের প্রধান শিশু হাসপাতালে হামলার দায়ভার অস্বীকার করেছে রাশিয়া। কোনো প্রমাণ ছাড়াই তারা দাবি করছে যে, ইউক্রেনীয় বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিক্ষিপ্ত হয়ে সেই হাসপাতালটিতে আঘাত হেনেছে।
  • বাংলাদেশে, সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা পদ্ধতিকে অযৌক্তিক ও বৈষম্যমূলক দাবি করে এটি সংস্কারের জন্য এক দফা আন্দোলন চলছে দেশ জুড়ে।
  • ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে স্পেন।

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।

এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।

এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন www.sbs.com.au/bangla আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো 

ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল।

উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।


Share

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now