Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

এসবিএস বাংলা শীর্ষ খবর: ২৫ ডিসেম্বর, ২০২৩

CHRISTMAS DAY MASS

Archbishop Peter Comensoli presides over Christmas Day Mass at St Patrick's Cathedral, in Melbourne, Monday, December 25, 2023. (AAP Image/Joel Carrett) NO ARCHIVING Source: AAP / JOEL CARRETT/AAPIMAGE

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজকের এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


Published

Presented by Tareq Nurul Hasan

Source: SBS


Share this with family and friends


অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজকের এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


আজকের শীর্ষ খবর:

  • প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি সমস্ত অস্ট্রেলিয়ানদের ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন এবং যারা অন্যদের সহায়তার জন্য তাদের নিজেদের উৎসবের দিনটি উৎসর্গ করছেন তাদের প্রতি আলাদা করে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
  • কুইন্সল্যান্ড ও ভিক্টোরিয়া রাজ্যের সীমান্ত থেকে শুরু করে নিউ সাউথ ওয়েলস জুড়ে প্রবল বজ্রপাত ও শিলাবৃষ্টি, ঝড়ো বাতাস এবং ভারী বৃষ্টিপাতসহ দেশের পূর্ব উপকূলের বেশিরভাগ অংশে এখনও বৃষ্টি অব্যাহত রয়েছে।
  • গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ ও ইসরায়েলি সামরিক বাহিনী সেখানে নিহতের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আর স্থানীয়রা জানিয়েছে গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া এলাকায় প্রবল বোমা বর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল।
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গাজার স্বাস্থ্য ব্যবস্থার উপর যুদ্ধের প্রভাবকে একটি ট্র্যাজেডি হিসাবে বর্ণনা করেছেন।
  • অস্ট্রেলিয়ায় বর্তমানে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে এই ক্রিসমাসে দেশ জুড়ে অনেক মানুষ প্রথমবারের মতো দাতব্য সেবা গ্রহণ করেছেন।
  • চিকিৎসকরা বাবা-মায়েদের এই ক্রিসমাসে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ খেলনার ওপর সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ জানিয়েছেন কারণ শিশুরা এসব খেলনার কারণে বিশেষত চোখের আঘাতের ঝুঁকিতে থাকে।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now