অস্ট্রেলিয়া পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বাধীন ১৩ সদস্যের এক প্রতিনিধিদল এই মুহূর্তে ঢাকায় রয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গের তাঁদের সৌজন্য সাক্ষাতে দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর জোরদার করার বিষয়টি উঠে এসেছে।
এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার দায়ে পুলিশের সাবেক দু’জন সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, দিল্লি সফর সেরে মরিশাসে ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে গেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আর, ভারতের বিদেশমন্ত্রক বলছে, নতুন বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ রয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।





