নির্বাচনে বিপুলভাবে পরাজয় এবং তিনি নিজে হেরে যাওয়ার পরেও পদত্যাগে নারাজ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর, পশ্চিমবঙ্গে সরকার বদলের পরেও বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুন মাসে ভারত বা চীন সফরে যেতে পারেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তাঁর চীন সফরের আগে এই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, চীনে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
একইসঙ্গে তিনি জানিয়েছেন, সীমান্তে পুশ-ইনের কোনো ঘটনা ঘটলে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।





