বাংলাদেশে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবল স্লোগানের মধ্যে দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের সময়ে ওয়াক আউট করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সাংসদরা।
প্রথামাফিক স্পিকার নির্বাচনের পর রাষ্ট্রপতির বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন।
এবারের সংসদে স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অবসরপ্রাপ্ত ) হাফিজউদ্দিন আহমেদ। স্পিকার হিসাবে নির্বাচিত হওয়ার পর নিরপেক্ষতা বজায় রাখতে তিনি শাসকদল বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
অন্যদিকে, সংসদে প্রথম বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে তাঁর রাজনীতি হচ্ছে দেশ ও জনগণের স্বার্থ রক্ষা।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।





