অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ১২ আগস্ট ২০২৬-এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
আজকের শীর্ষ খবর
- রিজার্ভ ব্যাংকের সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তকে অপ্রত্যাশিত হিসেবে দেখা হচ্ছে না। তবে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার গভর্নর মিশেল বুলক বলেছেন, ভবিষ্যতে সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কিছু বিশ্লেষক মনে করছেন, এ বছর আরও একবার সুদের হার বাড়তে পারে।
- অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (ABS) জানিয়েছে, গত রাতে যারা কোনো কারণে জনশুমারির (Census) ফর্ম পূরণ করতে পারেন নি বা করতে ভুলে গেছেন, তাদের জরিমানা ছাড়াই ফর্ম পূরণ করার জন্য এখনো কিছুটা সময় রয়েছে।
- পাকিস্তান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছে, যা শিগগিরই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আশা তৈরি করেছে।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।




