অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ৫ আগস্ট ২০২৬-এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
আজকের শীর্ষ খবর
- ভিক্টোরিয়ার জয়েন্ট কাউন্টার টেরোরিজম টিম (JCTT) জানিয়েছে, মেলবোর্নের একটি প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানে হামলাটি ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড। তাদের ধারণা, এই হামলার পেছনে নৈরাজ্যবাদী (অ্যানার্কিস্ট) ও বিপ্লবী আদর্শে বিশ্বাসী উগ্র বামপন্থীরা জড়িত থাকতে পারে।
- জাতিসংঘ কিউবার জন্য আরও জ্বালানি সরবরাহের ব্যবস্থা করতে চেষ্টা করছে, কারণ দেশটি তীব্র জ্বালানি সংকট ও ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হয়েছে।
- অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচ মার্শ ইংলিশ দল সানরাইজার্স লিডস-কে দ্য হান্ড্রেড টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর গড়তে সাহায্য করেছেন।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।





