Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

‘দৈনন্দিন জীবনে দূষণমুক্ত জ্বালানি শক্তি বেছে নেয়ার মাধ্যমে পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখতে পারেন সাধারণ মানুষ’

RD20 Conference in Tokyo, Japan 2022

RD20 Conference in Tokyo, Japan 2022. Credit: Supplied by Dr Nawshad Haque

এ বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ RD20 সম্মেলন। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সেখানে অংশগ্রহণ করেছেন ড. নওশাদ হক। এ প্রসঙ্গে এসবিএস বাংলার সঙ্গে তাঁর সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব থাকছে এখানে।


Published

By Tareq Nurul Hasan

Source: SBS


Share this with family and friends


এ বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ RD20 সম্মেলন। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সেখানে অংশগ্রহণ করেছেন ড. নওশাদ হক। এ প্রসঙ্গে এসবিএস বাংলার সঙ্গে তাঁর সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব থাকছে এখানে।


সম্প্রতি বিশ্বজুড়ে পরিবেশবাদী বিভিন্ন আন্দোলনের মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ ও আবহাওয়া পরিবর্তন নিয়ে সচেতনতা বাড়ছে।

সাম্প্রতিক বছরগুলোতে আবহাওয়া বিপর্যয়ের পেছনে অনেকগুলো কারণের মধ্যে অন্যতম হিসেবে চিহ্নিত হয়েছে আমাদের জ্বালানি শক্তি বেছে নেয়ার অভ্যাস।

বিজ্ঞানীরা বলছেন, পরিবেশ বিপর্যয় ঠেকাতে ফসিল ফুয়েল বা ভূগর্ভস্থ জ্বালানি, যেমন- তেল, গ্যাস এবং কয়লার উপরে আমাদের নির্ভরতা কমানো অতি জরুরী।

Dr Nawshad Haque in Japan, Oct 2022.
Dr Nawshad Haque in Japan, Oct 2022. Credit: Supplied by Dr Nawshad Haque

অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশানে কর্মরত সিনিয়র বিজ্ঞানী ড. নওশাদ হক মনে করেন, কেবল রাষ্ট্র বা প্রতিষ্ঠান নয়, সাধারণ মানুষও দৈনন্দিন জীবনে দূষণমুক্ত ও নবায়নযোগ্য শক্তি বেছে নেয়ার মাধ্যমে এ ব্যাপারে অবদান রাখতে পারে।

এসবিএস বাংলার সঙ্গে ড. নওশাদ হকের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে থাকছে- দৈনন্দিন জীবনে ক্লিন এনার্জির গুরুত্ব, অস্ট্রেলিয়া এই মুহূর্তে এ বিষয়ে কোন অবস্থানে রয়েছে এবং সাধারণ মানুষ এ ব্যাপারে কী অবদান রাখতে পারে- এ বিষয়গুলো নিয়ে আলোচনা।

শোনার জন্যে ক্লিক করুন উপরের অডিও-প্লেয়ার বাটনে।

এবং সাক্ষাৎকারের প্রথম পর্ব শুনুন এখানে।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now