Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

ক্যাপিটাল গেইন ট্যাক্স রেয়াতের সমালোচনা: ‘তরুণ প্রজন্মের জন্য অন্যায্য ও নির্মম’

CAPITAL GAINS TAX HEARING

Labor Senator Ellie Whiteaker, Greens Senator Nick McKim, Ivan Powell, committee secretary, Labor Senator Richard Dowling during the Select Committee on the Operation of the Capital Gains Tax Discount at Stamford Plaza Melbourne in Melbourne, Monday, February 23, 2026. (AAP Image/James Ross) NO ARCHIVING Source: AAP / JAMES ROSS/AAPIMAGE

সুলভে বাসস্থান পাওয়া নিয়ে একটি সিনেট তদন্তে জরুরি কর সংস্কারের আহ্বান জানানো হয়েছে। অধিকারকর্মীরা সতর্ক করে বলেছেন, বর্তমান মূলধনী মুনাফা কর বা Capital Gains Tax–এর রেয়াত ধনী বিনিয়োগকারীদের পক্ষে কাজ করছে এবং তরুণ প্রজন্মকে সম্পত্তির বাজার থেকে বাইরে ঠেলে দিচ্ছে।


Published

By Briana Charles

Presented by Shahan Alam

Source: SBS



Share this with family and friends


সুলভে বাসস্থান পাওয়া নিয়ে একটি সিনেট তদন্তে জরুরি কর সংস্কারের আহ্বান জানানো হয়েছে। অধিকারকর্মীরা সতর্ক করে বলেছেন, বর্তমান মূলধনী মুনাফা কর বা Capital Gains Tax–এর রেয়াত ধনী বিনিয়োগকারীদের পক্ষে কাজ করছে এবং তরুণ প্রজন্মকে সম্পত্তির বাজার থেকে বাইরে ঠেলে দিচ্ছে।


১৯৯৯ সাল থেকে জন হাওয়ার্ডের সরকার প্রবর্তিত ৫০ শতাংশ ক্যাপিটাল গেইন ট্যাক্স ছাড়ের ফলে, এক বছরের বেশি সময় ধরে মালিকানাধীন বিনিয়োগ সম্পত্তি বিক্রি করে যে মুনাফা হয়, তার অর্ধেকের ওপরই কেবল কর দিতে হয়।

পঁচিশ বছরেরও বেশি সময় পর, এই মূলধনী মুনাফা কর নিয়ে আবারও তদন্ত শুরু হয়েছে।

সাবেক অস্ট্রেলিয়ান কাউন্সিল অফ ট্রেড ইউনিয়ন্স (ACTU) সেক্রেটারি ও প্রবীণ ট্রেড ইউনিয়ন নেতা বিল কেলটি তদন্তে বলেন, তিনি যে ব্যবস্থাকে তরুণদের জন্য ‘নির্মম’ বলে বর্ণনা করছেন, তা সংশোধন করতে হলে এই কর রেয়াত কমানো অত্যাবশ্যক।

কেলটি বলেন, সরকার ও নতুন প্রজন্মের মধ্যে বিচ্ছিন্নতা এখন চরম পর্যায়ে পৌঁছেছে।

তার মূল যুক্তি হলো শ্রম আয় ও মূলধনী আয়ের করের ব্যবধান নিয়ে।

সহজভাবে বলতে গেলে, শ্রম আয় হলো কাজ করে উপার্জিত অর্থ; আর মূলধনী আয় হলো সম্পত্তি বা শেয়ারের মতো মূল্যবৃদ্ধিকারী সম্পদ থেকে অর্জিত মুনাফা।

তিনি উল্লেখ করেন, একজন ধনী বিনিয়োগকারী মূলধনী মুনাফায় যেখানে মাত্র ২৩ শতাংশ কর দিতে পারেন, সেখানে একজন তরুণ কর্মী তার শ্রম আয়ে কার্যকরভাবে ৪৮ থেকে ৬০ শতাংশ পর্যন্ত করের বোঝা বহন করতে পারেন।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on FACEBOOK.

এই লিঙ্কে ক্লিক করে নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Read more about SBS’s use of AI


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now