ঢাকায় ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। এর উদ্বোধন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের বইমেলাকে আন্তর্জাতিক পর্যায়ে আয়োজন করা যায় কিনা তা ভেবে দেখতে হবে।
একইসঙ্গে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি অর্জনের কাজ করবে তাঁর সরকার।
এবারের বইমেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। এর আগে ২০২৬ সালের একুশে পদকে সম্মানিতদের পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারই প্রথম বাংলাদেশের কোনো ব্যান্ড মিউজিকের দলকে একুশে পদক দেওয়া হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।





