অস্ট্রেলিয়ায় ‘বেঙ্গলি’ যেভাবে ‘বাংলা’ হলো

Mukul & Parvez London Hospital.jpg

NAATI-র বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. কাইউম পারভেজ (বামে) ও তার শ্বশুর প্রখ্যাত সাংবাদিক, এসবিএস বাংলার ঢাকা প্রতিনিধি এম আর আখতার মুকুল। ছবিটি ২০০১ সালে লন্ডনের একটি হাসপাতালে তোলা। Source: Supplied / Dr Qaiyum Parvez

ড. কাইউম পারভেজ NAATI-র বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। এই পদে তিনি ২৬ বছর কাজ করেন। অস্ট্রেলিয়ায় ‘বেঙ্গলি’ থেকে ‘বাংলা’ এবং এভাবে ‘এসবিএস বেঙ্গলি’-র ‘এসবিএস বাংলা’-য় পরিবর্তিত হওয়ার ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে তিনি কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


ড. কাইউম পারভেজ কীভাবে NAATI-র সঙ্গে জড়িয়ে পড়লেন সে সম্পর্কে তিনি বলেন,

“১৯৯৬ কি ’৯৭ সালে NAATI থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।”

NAATI থেকে তিনি এ সংক্রান্ত একটি চিঠি পান এবং এক পর্যায়ে তিনি এর বেঙ্গলি প্যানেলের চেয়ারম্যান নিযুক্ত হন।

ড. কাইউম পারভেজ NAATI-তে বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। এই পদে তিনি ২৬ বছর কাজ করেন। পরবর্তীতে, এই পদটি বিলুপ্ত করা হয়।

এসবিএস বাংলাকে আগে এসবিএস বেঙ্গলি বলা হতো। মূলত ড. কাইউম পারভেজের উদ্যোগে এই পরিবর্তনটি করা হয়, বলেন তিনি। তিনি এসবিএস-এর সঙ্গে যোগাযোগ করেন এবং অবশেষে এটি বাস্তবায়িত হয়।

NAATI-র বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. কাইউম পারভেজের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস


Share

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now