Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

দমনমূলক নিপীড়ন: “কোনটা যে আসলে নিয়ন্ত্রণ বা কোনটা যে শুধু ভালোবাসার বহিঃপ্রকাশ সেটা বোঝা খুবই কঠিন”

Coercive Control Cover.jpeg

নিউ সাউথ ওয়েলস ডিপার্টমেন্ট অব কমিউনিটিজ অ্যান্ড জাস্টিস (DCJ)-এর উদ্যোগে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের সিভিক সেন্টারে “Responding to Domestic and Family Violence” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ (রবিবার) বিকাল ২টা থেকে ৬টা পর্যন্ত আয়োজিত এ সেমিনারে ধর্মীয় ও কমিউনিটি নেতৃবৃন্দসহ ৫০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। কমিউনিটি পার্টনার হিসেবে কালচারাল ডাইভারসিটি নেটওয়ার্ক ইনকর্পোরেটেড (CDNI)-এর প্রেসিডেন্ট ড. সাবরিন ফারুকী OAM তাঁর বক্তব্যে সংগঠনের কার্যক্রম তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, CDNI গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে কাজ করছে এবং CALD (Culturally and Linguistically Diverse) কমিউনিটিকে ‘Coercive Control’ সম্পর্কে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। Credit: Dr Sabrin Farooqui OAM

Coercive Control নিয়ে সম্প্রতি নতুন একটি আইন হয়েছে নিউ সাউথ ওয়েলসে। ১ জুলাই ২০২৪ থেকে নিউ সাউথ ওয়েলসে এটিকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। এটি করা হয়েছে Crimes Legislation Amendment (Coercive Control) Act 2022 আইনের মাধ্যমে। অর্থাৎ, শুধু শারীরিক সহিংসতা নয়, মানসিক, আর্থিক বা নিয়ন্ত্রণমূলক আচরণও অপরাধ হিসেবে বিবেচিত হবে।


Published

Updated

By Sikder Taher Ahmad

Source: SBS



Share this with family and friends


Coercive Control নিয়ে সম্প্রতি নতুন একটি আইন হয়েছে নিউ সাউথ ওয়েলসে। ১ জুলাই ২০২৪ থেকে নিউ সাউথ ওয়েলসে এটিকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। এটি করা হয়েছে Crimes Legislation Amendment (Coercive Control) Act 2022 আইনের মাধ্যমে। অর্থাৎ, শুধু শারীরিক সহিংসতা নয়, মানসিক, আর্থিক বা নিয়ন্ত্রণমূলক আচরণও অপরাধ হিসেবে বিবেচিত হবে।


এ বছর, ২০২৬ সালে এই আইনটি রিভিউ করার কথা রয়েছে।

Coercive Control নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্ক ইনক (CDNI)-এর প্রেসিডেন্ট ড. সাবরিন ফারুকী ওএএম।

Auburn.jpeg
অবার্ন পুলিস-এর পক্ষ থেকে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। তারা একটি মাল্টিকালচারাল সার্ভিস ডেস্ক চালু করেছে ৫ জানুয়ারি ২০২৬ তারিখে। তাদের একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে, এই কার্যক্রমের প্রথম সপ্তাহেই মাল্টিকালচারাল সার্ভিস ডেস্ক ৪০ জনের বেশি কমিউনিটি সদস্যকে সহায়তা দিয়েছে, যাতে তারা প্রয়োজনীয় সেবাগুলো গ্রহণ করতে পারেন। এর মধ্যে ছিল সরকারি আবাসন ও ভাতা সংক্রান্ত আবেদন করতে সহায়তা, ফরম পূরণ ও যাচাই, এবং গার্হস্থ্য ও পারিবারিক সহিংসতা সহায়তা, মানসিক স্বাস্থ্যসেবা এবং আইনি সহায়তার জন্য রেফার করা। Credit: Auburn Police Area Command Via Facebook

ড. সাবরিন ফারুকীর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

বিশেষ দ্রষ্টব্য:

আপনার পরিচিত কেউ কিংবা আপনি নিজে যদি ঘরোয়া ও পারিবারিক সহিংসতার শিকার হয়ে থাকেন, তাহলে ডমেস্টিক ভায়োলেন্স ইমপ্যাক্ট লাইনে, 1800 943 539 নম্বরে ফোন করতে পারেন কিংবা যোগাযোগ করতে পারেন 1-800-RESPECT-এ 1800 737 732 নম্বরে।

মানসিক স্বাস্থ্য-সহায়তা পেতে ফোন করুন লাইফলাইন-এ 13 11 14 নম্বরে; কিংবা বিয়ন্ড ব্লুতে, 1300 22 4636 নম্বরে।

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Read more about SBS’s use of AI


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now