SKIP TO MAIN CONTENT

অস্ট্রেলিয়ায় ড্রাইভিং শেখা: বাংলাদেশী শিক্ষার্থীদের কিছু সাধারণ ভুল ও সফলতার পরামর্শ

WhatsApp Image 2026-08-20 at 12.07.42 PM.jpeg
সিডনি-ভিত্তিক ড্রাইভিং ইনস্ট্রাক্টর বাবলী হাজারী (ডানে) বলেন, “আমি সবসময় বলি, এটা রকেট সায়েন্স না। এটা একটা ড্রাইভিং টেস্ট। ভয় নয়, আত্মবিশ্বাসই সফলতার চাবিকাঠি।” তার মতে, “বাংলাদেশী শিক্ষার্থীদের সবচেয়ে বড় বাধা দক্ষতা নয়, অনেক সময় অতিরিক্ত নার্ভাসনেস।” Credit: Bably Hazary

সিডনি-ভিত্তিক ড্রাইভিং ইনস্ট্রাক্টর বাবলী হাজারী এসবিএস বাংলাকে জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় নতুন চালকদের জন্য সড়ক নিয়ম বোঝা ও মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি তুলে ধরেছেন বাংলাদেশী শিক্ষার্থীদের কিছু সাধারণ বৈশিষ্ট্য, ড্রাইভিং পরীক্ষার চ্যালেঞ্জ এবং নিরাপদ চালনার প্রয়োজনীয় বিষয়গুলো।


Published

By Sikder Taher Ahmad

Source: SBS


Skip to podcast episode content

সিডনি-ভিত্তিক ড্রাইভিং ইনস্ট্রাক্টর বাবলী হাজারী এসবিএস বাংলাকে জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় নতুন চালকদের জন্য সড়ক নিয়ম বোঝা ও মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি তুলে ধরেছেন বাংলাদেশী শিক্ষার্থীদের কিছু সাধারণ বৈশিষ্ট্য, ড্রাইভিং পরীক্ষার চ্যালেঞ্জ এবং নিরাপদ চালনার প্রয়োজনীয় বিষয়গুলো।


২০০৯ সালে অস্ট্রেলিয়ায় আসার পর ড্রাইভিং ইনস্ট্রাক্টর হওয়ার সিদ্ধান্ত নেন বাবলী হাজারী। গত পাঁচ বছর ধরে তিনি বিভিন্ন পটভূমির শিক্ষার্থীকে ড্রাইভিং শেখাচ্ছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশী নারী শিক্ষার্থীরা সাধারণত ড্রাইভিং পরীক্ষার আগে বেশি নার্ভাস হয়ে পড়েন, আর বাংলাদেশে আগে গাড়ি চালানো অনেকেই অস্ট্রেলিয়ার কঠোর সড়ক নিয়মের সঙ্গে মানিয়ে নিতে শুরুতে সমস্যায় পড়েন।

তিনি জানান, নতুন শিক্ষার্থীদের মধ্যে বাম-ডান নির্দেশনা গুলিয়ে ফেলা, স্টপ সাইন উপেক্ষা করা এবং রাউন্ডঅ্যাবাউটে ভুল লেন ব্যবহার করা খুবই সাধারণ বিষয়। নিরাপদ চালনার জন্য তিনি স্পিড ম্যানেজমেন্ট, ব্লাইন্ড স্পট চেক, ইন্ডিকেটরের সঠিক ব্যবহার এবং মোবাইল ফোন এড়িয়ে চলার ওপর বিশেষ গুরুত্ব দেন।

বাবলী হাজারীর সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Read more about SBS’s use of AI


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now