শ্রোতাদের স্বাগত জানাচ্ছি ফিফা বিশ্বকাপের আজকের আপডেটে। এখানে দেয়া হলো আজকের ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সপ্তম দিনের হাইলাইটস।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই দারুণ ছন্দে দেখা গেছে ইংল্যান্ডকে। হ্যারি কেইনের প্রথমার্ধের জোড়া গোলে, যার একটি ছিল পুনরায় নেওয়া পেনাল্টি, ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে তারা।
এর আগে হিউস্টনে গ্রুপ ‘কে’-র ম্যাচে ডি-আর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। পুরো ৯০ মিনিট খেলেও হতাশার রাত কাটাতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
দিনটি উদযাপনের উপলক্ষ ছিল আরেক আফ্রিকান দল ঘানারও। টরন্টোয় গ্রুপ ‘এল’-এর এই ম্যাচে নাটকীয় লড়াইয়ে পানামাকে ১-০ গোলে হারিয়েছে তারা।
দিনের শেষ ম্যাচে কলম্বিয়া ৩-১ গোলে উজবেকিস্তানকে পরাজিত করেছে।
শনিবার স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের আগে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে রুদ্ধদ্বার অনুশীলন করেছে অস্ট্রেলিয়া।
তুরস্কের বিপক্ষে জয় পাওয়ার পর দলটি বেশ আত্মবিশ্বাসী। এখন তাদের লক্ষ্য সিয়াটলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরেকটি ভালো ফল এনে গ্রুপ পর্বে এগিয়ে যাওয়া।
শনিবার ভোর ৪টা থেকে SBS-এ সরাসরি সম্প্রচার করা হবে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের ম্যাচ।
আগামীকাল মুখোমুখি হবে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনা, কানাডা ও কাতার। আর মেক্সিকো খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।
বিশ্বকাপ ফুটবলের আজকের আপডেটের সার সংক্ষেপ শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ারে।
ফিফা বিশ্বকাপ ২০২৬™-এর প্রতিটি মুহূর্ত সরাসরি ও বিনামূল্যে উপভোগ করুন এসবিএস এবং এসবিএস অন ডিমান্ডে (SBS On Demand) ।
Follow SBS Bangla on FACEBOOK.





