২০১৮ সালে বাংলাদেশ থেকে মেলবোর্নে পড়তে আসেন কুমকুম কালাম কেয়া। ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা শুরু করলেও একসময়ে কমার্শিয়াল কুকিং-এর প্রতি ঝুঁকে পড়েন তিনি।
মেলবোর্নে একটি রেস্টুরেন্ট খোলেন ঢাকার মেয়ে কুমকুম কালাম কেয়া। এখন তিনি প্রাইভেট ক্যাটারিং ও পপ আপ ফুড স্টল চালান।
বিশ্ববিদ্যালয়ের গৎবাঁধা পড়াশোনা ভাল না লাগায় একসময় তা ছেড়ে দেন। এরপর, তার বাবা তার সাথে ছয় মাস কথা বলেন নি, বলেন বৃত্তি নিয়ে অস্ট্রেলিয়ায় পড়তে আসা এই শিক্ষার্থী।
তারপর, যখন তিনি শেফ হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করলেন, তখন তার বাবা বলেছিলেন, “তুমি স্কলারশিপে গ্যাছো, এত ভাল স্টুডেন্ট, তুমি এখন বাবুর্চি হবা?”
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে আগমন ও অভিবাসনের ক্ষেত্রে তার সংগ্রামের কথা বলেছেন তিনি।
কুমকুম কালাম কেয়ার সঙ্গে কথা বলেছেন এসবিএস বাংলার স্থানীয় প্রদায়ক, দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশী অস্ট্রেলিয়ান, মুনাসিব হামিদ।
মুনাসিব হামিদ ও কুমকুম কালাম কেয়ার কথোপকথন শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।





