কমিউনিটি: মেলবোর্নের ফেডারেশন স্কয়ারে সাউথ এশিয়ান ফেস্টিভ্যাল ও জমজমাট বাংলা নববর্ষ উদযাপন

IMG20260426172050.jpg

The Mangal Shobhajatra began with a vibrant procession, as men and women joined children and teenagers, adorned with colourful masks and paintings, moving together to the rhythmic beats of dhol drums at Federation Square, Melbourne, 26th April 2026. Credit: SBS

প্রতিবছরের মতো আবারো বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে গত ২৬ এপ্রিল মেলবোর্নে পালিত হয় সাউথ এশিয়ান ফেস্টিভ্যাল। এবার এটি পালিত হলো মেলবোর্নের ফেডারেশন স্কয়ারের উন্মুক্ত প্রাঙ্গনে। এই ফেস্টিভ্যালের মূল উদ্যোক্তা অস্ট্রেলিয়া-বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ।


দিনটি ছিল কিছুটা উষ্ণ। বিকেল গড়াতেই ফেডারেশন স্কয়ারের প্রাঙ্গনটি ধীরে ধীরে পূর্ণ হয়ে উঠে। এমনিতেই জায়গাটি সবসময় নানা রকমের ইভেন্টের জন্য সবার প্রিয়।

মূল মঞ্চে চলছে নাচ-গান, কবিতা পাঠসহ নানা সাংস্কৃতিক আয়োজন, আর উপরে বিশাল স্ক্রিনে দেখা যাচ্ছিলো তার লাইভ।

নানা দেশের নানা ভাষার মানুষের মিলনস্থল হয়ে উঠেছে জায়গাটি। বাংলাভাষী তথা দক্ষিণ এশিয়ার নারী-পুরুষরা এসেছেন তাদের ঐতিহ্যবাহী শাড়ি, পাঞ্জাবি, কোর্তাসহ দেশীয় পোশাক পরে।

উৎসব প্রাঙ্গনে চোখে পড়ছিলো নানা ধরণের স্টল, দেশি পোশাক, গয়না, খাবার-দাবার আরো কত কি!

মেলায় স্ত্রী সন্তানদের নিয়ে এসেছেন সানিয়াৎ ইসলাম। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান উৎসবটিকে সাউথ এশিয়ান ফেস্টিভ্যাল নাম দেয়ার জন্য।

বাংলাদেশের বৈশাখের আবহাওয়ার সাথে দিনটির তুলনা করে একজন দর্শনার্থী সুব্রত ভট্টাচার্য্য বলেন মেলায় এসে খুবই ভালো লাগছে।

IMG20260426165321.jpg
A variety of cultural performances including dance, music, and poetry recitations unfolded on the main stage, while a live broadcast was played on the giant screen above, allowing the entire crowd to follow along at Federation Square, Melbourne, 26th April 2026. Credit: SBS

বাংলাদেশ ও ভারত থেকে আনা জুয়েলারি শপে পণ্য সাজাচ্ছিলেন মারজানা ইসলাম স্বর্ণা। তিনি দাবি করছিলেন অনেক বিক্রি হচ্ছে।

উৎসবে নৃত্য পরিবেশন করেন নৃত্যভুবনের শিক্ষিকা সৈয়দ সায়েরা আহমেদ। তিনি বলেন, "এখানে বহুসাংস্কৃতিক অডিয়েন্সের সামনে ছোট্ট শিশুরা পারফর্ম করেছে যা এই সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ।"

মেলায় এসেছেন ওমর শরীফ, তিনি এই উৎসবকে নিজ সংস্কৃতি চর্চার একটি প্লাটফর্ম বলে উল্লেখ করেন।

মঞ্চে ড্রামস বাজাবেন সামিউল মাশুক এন্টোনি, তিনি এসেছেন তার ব্যান্ড দল স্যাম আরেফিন একাউসটিকস-এর সাথে; বলছিলেন পরিবারের সাথে এখানে ভালোই সময় কাটছে তাঁর।

মেলবোর্নের দুই বাংলার কবিতা আবৃত্তির সংগঠন কবিতায়নের একজন আবৃত্তিকার উলফাত জাহান। বাংলাভাষী কমিউনিটির প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, "আমরা অভিবাসী, দেশ ছেড়ে অনেক দূরে এসেছি, আমরা যেন আমাদের নতুন প্রজন্মের কাছে নিজ সংস্কৃতি পৌঁছে দেই।"

IMG20260426165335.jpg
Melbourne's Federation Square became a meeting place for people from different countries and languages at Federation Square, Melbourne, 26th April 2026. Credit: SBS

কথা হয় অস্ট্রেলিয়া-বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ-এর কর্ণধার জায়েদি সজীবের সাথে। তিনি বলেন, সাউথ এশিয়ার সব দেশ ও ভাষা-ভিত্তিক সংস্কৃতিতে এই বৈশাখ মাসেই নববর্ষ শুরু হয়, যার গোড়া পত্তন ঘটে সম্রাট আকবরের সময়।

তিনি বলেন, "বাংলা নববর্ষ একমাত্র বড় ইভেন্ট যাকে আমরা সেকুলার ইভেন্ট বলতে পারি।"

অনুষ্ঠানের এক পর্যায়ে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা, যেখানে নানা ধরণের মুখোশ ও আঁকা চিত্র নিয়ে এবং ঢোলের বাদ্যের তালে তালে শিশু-কিশোর তরুণদের সাথে যোগ দেন নারী-পুরুষরা। শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে পুরো ফেডারেশন স্কয়ার জুড়ে।

রাত দশটায় উৎসব শেষ হয় জমকালো আতশবাজির মধ্যে দিয়ে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on FACEBOOK.

এই লিঙ্কে ক্লিক করে নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Read more about SBS’s use of AI


Share

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now