Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

স্বর্ণ পদক বিজয়ী ডাক্তার রাকিব রাসুলের কথা

Dr. Raqeeb Ras.jpg

ডাক্তার রাকিব রাসুল

সম্প্রতি এক মেডিক্যাল পরীক্ষায় দুই শতাধিক পরীক্ষার্থীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত ডাক্তার রাকিব রাসুল। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হংকং এর ডাক্তারদের সাথে প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করার স্বীকৃতি স্বরূপ তিনি স্বর্ণপদক লাভ করেন। এই বিরল অর্জনের প্রেক্ষাপট ব্যাখ্যা করার পাশাপাশি রাকিব রাসুল একজন দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশী হিসাবে তার জীবন সংগ্রামের অভিজ্ঞতা বয়ান করেছেন এসবিএস বাংলার কাছে।

Published

By Pychimong Marma

Source: SBS

Share this with family and friends

সম্প্রতি এক মেডিক্যাল পরীক্ষায় দুই শতাধিক পরীক্ষার্থীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত ডাক্তার রাকিব রাসুল। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হংকং এর ডাক্তারদের সাথে প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করার স্বীকৃতি স্বরূপ তিনি স্বর্ণপদক লাভ করেন। এই বিরল অর্জনের প্রেক্ষাপট ব্যাখ্যা করার পাশাপাশি রাকিব রাসুল একজন দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশী হিসাবে তার জীবন সংগ্রামের অভিজ্ঞতা বয়ান করেছেন এসবিএস বাংলার কাছে।

ইন্টেনসিভ কেয়ার ট্রেনিং পরীক্ষাকে বলা এক হাজার ঘন্টার পরীক্ষা যার প্রস্তুতি নিতে ১২ থেকে ১৮ মাসের সুনিবিড় অধ্যবসায়ের প্রয়োজন হয়। বিশেষায়িত এই পরীক্ষায় সবাইকে চমকে দিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ডাক্তার রাকিব রাসুল।

raqeeb and his mentor.jpg
Raqeeb and his mentor, Associate Professor David Austin, after his success in the Intensive Care First Part Examination. Source- Raqeeb Rasul

কুইন্সল্যান্ডের রকহ্যাম্পটন শহরে রাকিবের বেড়ে উঠা, এবং সেখানকার হাসপাতালেই বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রের প্রশিক্ষণ নিচ্ছেন। তার এই অর্জনে তার বাবা মা সহ সবাই আনন্দিত। ডাক্তার রাকিব বলেন, তার বেড়ে উঠায়, এবং সব অর্জনের পেছনে তার বাবা মায়ের অবদান রয়েছে।

raqeeb ans his family.jpg
Raqeeb and his family, living in Rockhampton for over 20 years। Source: Raqeeb Rasul

বাংলাদেশী অভিবাসী হিসাবে শুরুতে তাদের জীবন সহজ ছিলনা জানান ডাক্তার রাকিব। তার বাবা মাকে যথেষ্ট সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশী হিসাবে তাদের সংগ্রামটা অন্যরকম। বিদেশে থেকে বাংলায় পড়ালেখা ও নিজের দেশের সংস্কৃতিকে ধরে রাখতে তারা অনেক সচেষ্ট ছিলেন।

এসবিএস বাংলার মত কমিউনিটি মিডিয়া থাকার ফলে বাংলাদেশী সম্প্রদায় বিভিন্নভাবে লাভবান হচ্ছে মনে করেন ডাক্তার রাসুল। এর মাধ্যমে মানুষ তার সম্প্রদায়ের খবর জানতে পারছে, জানতে পারছে সম্প্রদায়ের মানুষের বিভিন্ন অর্জন ও সাফল্যের কথা যাতে সবাই উপকৃত হয় এবং অনুপ্রাণিত হয়।

পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে

Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now