খাগড়াছড়ির দীঘিনালায় চোর সন্দেহে পিটুনিতে এক বাঙালি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। একটি ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ কেন তিন পার্বত্য জেলা এমন অশান্ত হয়ে উঠলো সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা দিচ্ছে। এসবিএস বাংলার সাথে এক একান্ত সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অফ রেগুলেশন এন্ড গ্লোবাল গভর্ন্যান্স -এর রিসার্চ ফেলো ড. অনুরাগ চাকমা।
ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ পিস্ এন্ড কনফ্লিক্ট স্টাডিজের প্রাক্তন সহকারী অধ্যপক ড. অনুরাগ চাকমা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক বিষয়সহ বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), ইউএনডিপি-সিএইচটিডিএফ, ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল), এবং ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিস (ইউএসআইপি) এর সাথে গত ১৩ বছর ধরে ব্যাপক গবেষণা এবং পরামর্শমূলক ভূমিকায় সক্রিয়ভাবে নিযুক্ত রয়েছেন।

এখানে প্রকাশিত হলো ড. অনুরাগ চাকমার সাথে সাক্ষাৎকারটির প্রথম পর্ব।
পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।





