Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

কেমন হবে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল?

India Cricket WCup

A general view of the Narendra Modi Stadium ahead of the ICC Men's Cricket World Cup final match between India and Australia in Ahmedabad, India, Saturday, Nov. 18, 2023. (AP Photo/Rafiq Maqbool) Source: AAP / Rafiq Maqbool/AP

আহমেদাবাদে এই বিশ্বকাপের আগের চার ম্যাচের তিনটিই জিতেছে পরে ব্যাট করা দল। ফাইনাল কেমন হতে পারে, তা নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন, এআইপিএস এশিয়ার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়ালেখক, বিশ্লেষক ও কলামিস্ট ইকরামউজ্জমান।


Published

Updated

By Ali Habib

Source: SBS



Share this with family and friends


আহমেদাবাদে এই বিশ্বকাপের আগের চার ম্যাচের তিনটিই জিতেছে পরে ব্যাট করা দল। ফাইনাল কেমন হতে পারে, তা নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন, এআইপিএস এশিয়ার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়ালেখক, বিশ্লেষক ও কলামিস্ট ইকরামউজ্জমান।


এবারের এই বিশ্বকাপে এই মাঠে আগের চার ম্যাচের তিনটিতেই জিতেছে পরে ব্যাট করা দল। বছরের এই সময়টায় আহমেদাবাদে সন্ধ্যায় শিশির পড়ে বেশ।

আহমেদাবাদে আজ পুরুষ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারত।

ভারতের বিরাট কোহলির এটি চতুর্থ বিশ্বকাপ। এবার শুধু নিজেকেই নয়, ছাড়িয়ে গেছেন বিশ্বকাপ ইতিহাসের সবাইকেই। অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাস জ্যাম্পা দারুণ কার্যকর ও ধারাবাহিক। মাঝের ওভারগুলিতে উইকেট নেওয়া বা জুটি ভাঙায় তাঁর জুড়ি নেই। এবারের বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার লড়াইয়ে শামির সঙ্গে আছেন মূলত তিনিই।

ক্রীড়ালেখক ইকরামউজ্জমানের সাক্ষাৎকারের প্রথম পর্বটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

আর দ্বিতীয় (শেষ) পর্বের জন্য দেখুন নিচের লিঙ্কে:

রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে এসবিএস । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।

প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর ২০২৩ থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে SBS Bangla Credit: SBS

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now