SKIP TO MAIN CONTENT

২৮ এপ্রিল থেকে নিউ সাউথ ওয়েলস ট্রান্সপোর্টের সময়সূচি পরিবর্তিত হচ্ছে

অস্ট্রেলিয়ার প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় ড্রাইভারবিহীন যাত্রীবাহী রেলওয়ে সিস্টেম সিডনি মেট্রো সার্ভিস। এটি চালু হবে এ বছরের মাঝামাঝি। এ বিষয়টিকে সামনে রেখে ২৮ এপ্রিল রবিবার থেকে নিউ সাউথ ওয়েলস ট্রান্সপোর্ট তাদের যাত্রীসেবার সময়সুচিতে ব্যাপক পরিবর্তন আনছে।

Testing the new Sydney Metro train
Australia's first driverless passenger train has completed its first test journey in Sydney in front of applauding politicians. Source: Sydney Metro

2 min read

Published

By Sikder Taher Ahmad


Skip to article content

সিডনির রাউজ হিল থেকে ম্যাকোয়েরি পার্ক হয়ে চ্যাটসউড পর্যন্ত বিস্তৃত হচ্ছে মেট্রো রেল সার্ভিস। এ বছরের মাঝামাঝি এটি চালু হবে। স্বল্প সময়ে দ্রুত গতিতে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।

মেট্রো সার্ভিসকে সামনে রেখে ২৮ এপ্রিল রবিবার থেকে নিউ সাউথ ওয়েলস ট্রান্সপোর্ট তাদের যাত্রীসেবার সময়সূচি পরিবর্তন করছে। এই কার্যক্রমের অংশ হিসেবে টি-ওয়ান নর্থ শোর লাইনে বাস ও ট্রেন সার্ভিসের সংখ্যা বাড়ানো হচ্ছে। এ ছাড়া, টি-ওয়ান নর্দান লাইনের নাম পরিবর্তন করে টি-নাইন নর্দান লাইন করা হচ্ছে। আর, আপার নর্থ শোর এলাকার কয়েকটি বাস-সার্ভিসের রুটও পরিবর্তন করা হচ্ছে এবং বাস-সার্ভিসের নম্বরও পরিবর্তন করা হচ্ছে।

কী কী সুবিধা থাকছে মেট্রো সার্ভিসে?

৮টি নবনির্মিত মেট্রো স্টেশনের পাশাপাশি ৫টি আপগ্রেডেড স্টেশন থাকবে সিডনি মেট্রো নর্থ ওয়েস্ট লাইনে।

রাউজ হিল থেকে চ্যাটসউড পর্যন্ত পিক আওয়ারে প্রতি ঘণ্টায় উভয়মুখী ১৫টি মেট্রো সার্ভিস প্রদান করা হবে।

সিডনি মেট্রো সার্ভিস ওপাল নেটওয়ার্কের অংশ। ওপাল কার্ডের যাবতীয় সুবিধার পাশাপাশি কন্টাক্টলেস পেমেন্টের মাধ্যমেও ভ্রমণ করা যাবে। অর্থাৎ, আপনার যদি আমেরিকান এক্সপ্রেস, মাস্টাকার্ড কিংবা ভিসা ক্রেডিট কিংবা ডেবিট কার্ড কিংবা একটি লিঙ্কড ডিভাইস থাকে, তাহলে আপনি সেটা ওপাল কার্ডের মতো ব্যবহার করে ট্যাপ অন এবং ট্যাপ অফ করতে পারবেন।

মেট্রো সার্ভিসের যাতায়াত খরচ বিদ্যমান ট্রেন ভাড়ার সমান।

সিডনি মেট্রো নর্থ ওয়েস্ট লাইনের স্টেশনগুলোতে চার হাজারেরও বেশি কার পার্কিয়ের সুবিধা রয়েছে। আরও রয়েছে ৫৮৮টি বাইক রাখার স্থান এবং ৮০টি ট্যাক্সি স্ট্যান্ড। মেট্রো ট্রেনে বাইক বহন করা যাবে।

অস্ট্রেলিয়ার প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় ড্রাইভারবিহীন যাত্রীবাহী রেলওয়ে সিস্টেম

একটি অপারেশন সেন্টার থেকে সবসময় দেখাশোনা করা হবে অস্ট্রেলিয়ার প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় ড্রাইভারবিহীন এই যাত্রীবাহী এই রেলওয়ে সিস্টেমটি। এতে সবসময় মোবাইল ফোনের কভারেজ থাকবে। ক্লোজ-সার্কিট টিভি ক্যামেরার মাধ্যমে সবসময় নজর রাখা হবে। আরও থাকবে অডিও-ভিডিও হেল্প পয়েন্ট।

Follow SBS Bangla on FACEBOOK.


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now