SKIP TO MAIN CONTENT

কোভিড-১৯ আপডেট: ভিক্টোরিয়ায় আজ থেকে আবারও লকডাউন

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ১৬ জুলাই ২০২১ এর আপডেট এটি।

Federation Square Lockdown 4
Federation Square Lockdown Source: I Riman

3 min read

Published

Updated

By SBS/ALC Content

Presented by Sikder Taher Ahmad

Source: SBS



Skip to article content

  • আজ থেকে ভিক্টোরিয়ায় আবারও লকডাউন জারি করা হয়েছে। পাঁচ দিনের জন্য জারি করা এই লকডাউন চলবে ২০ জুলাই পর্যন্ত।
  • নিউ সাউথ ওয়েলসে আজ ৯৭টি স্থানীয়ভাবে সংক্রমিত কোভিড-১৯ কেস সনাক্ত করা হয়েছে।

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া রাজ্য জুড়ে জারিকৃত লকডাউনের প্রথম দিনে আজ স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ছয়টি কোভিড-১৯ কেস সনাক্ত করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ১০টি নতুন কোভিড কেস সনাক্ত করা হয়েছে বলে হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে। এগুলোর মধ্যে ৪টি ইতোমধ্যে কর্তৃপক্ষ রিপোর্ট করেছে। এ সবগুলো সংক্রমণের ঘটনাই জানা প্রাদূর্ভাবগুলোর সঙ্গে সম্পর্কিত। ভিক্টোরিয়ায় মোট সক্রিয় কেসের সংখ্যা দাঁড়ালো ৩৬ জনে।

একটি তালিকা কিংবা মানচিত্রে এই কেসগুলোর স্থান সম্পর্কে দেখুন। এই পঞ্চম লকডাউনটি আগামী ২০ জুলাই, মঙ্গলবার রাত ১১:৫৯ পিএম পর্যন্ত চলবে।

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলসে আজ স্থানীয়ভাবে সংক্রমিত ৯৭টি কোভিড-১৯ কেস সনাক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে ২৯টি নতুন কেসে দেখা যায়, সংক্রমিত ব্যক্তিরা তাদের পুরো সংক্রমণ-কাল কমিউনিটির মাঝে কাটিয়েছেন। আর, সংক্রমিত ৭৫ জন হাসপাতালে, ১৮ জন ইনটেনসিভ কেয়ার ইউনিটে এবং পাঁচ জন ভেন্টিলেটরে রয়েছেন।

একটি তালিকা কিংবা মানচিত্রে এই কেসগুলোর স্থান সম্পর্কে দেখুন। বর্তমান লকডাউনটি আগামী ৩০ জুলাই, শুক্রবার রাত ১১:৫৯ পিএম পর্যন্ত চলবে।

অস্ট্রেলিয়া জুড়ে বিগত ২৪ ঘণ্টায়

  • ১৭ জুলাই, শনিবার থেকে ভিক্টোরিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করছে কুইন্সল্যান্ড। কুইন্সল্যান্ডে আজ স্থানীয়ভাবে সংক্রমিত নতুন একটি কেস সনাক্ত করা হয়েছে।
  • প্রধানমন্ত্রী স্কট মরিসন একটি নতুন পরিকল্পনা প্রস্তাব করেছেন। করোনাভাইরাস বৈশ্বিক মহামারীতে নতুনভাবে সহায়তা প্রদান করার উদ্দেশ্যে এটির বাস্তবায়ন করা হবে, সে-সব স্থানে, যেখানে অন্তত ৭ দিন কিংবা তারও বেশি সময়ের জন্য লকডাউন আরোপ করা হবে এবং যেটি কমনওয়েলথ-ঘোষিত কোভিড-১৯ হটস্পট।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য Smart Traveller এর সর্বশেষ আপডেট দেখুন।


৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: www.sbs.com.au/coronavirus

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, VictoriaQueenslandWestern AustraliaSouth AustraliaNorthern TerritoryACTTasmania.

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: COVID-19 vaccine in your language.


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

NSW

Victoria

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


Follow SBS Bangla on FACEBOOK.


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now