SKIP TO MAIN CONTENT

‘দ্য ব্লাইন্ড উইশ’: ভৈরবীর রাগে গড়া এক নতুন সিনেমার গল্প; শিল্পীদের সাথে আলাপচারিতা - পর্ব ২

vlcsnap-2025-09-16-07h43m16s009.png
Cast members of The Blind Wish during a pivotal moment in the film. Credit: Tiyasha Movies/Cinema Neorealism

'দ্য ব্লাইন্ড উইশ' নামে একটি নতুন চলচ্চিত্র শীঘ্রই দর্শকরা দেখার সুযোগ পেতে যাচ্ছেন। সিনেমাটি পরিচালনা করেছেন রুচিন ভীণা চেইনপুরি।সম্প্রতি ছবিটির একটি মিউজিক ভিডিও রিলিজ করা হয়েছে। এই ছবির নির্মাতা ও কলাকুশলীরা এসবিএস বাংলার সাথে কথা বলেছেন।


Published

By Shahan Alam

Source: SBS


Skip to podcast episode content

'দ্য ব্লাইন্ড উইশ' নামে একটি নতুন চলচ্চিত্র শীঘ্রই দর্শকরা দেখার সুযোগ পেতে যাচ্ছেন। সিনেমাটি পরিচালনা করেছেন রুচিন ভীণা চেইনপুরি।সম্প্রতি ছবিটির একটি মিউজিক ভিডিও রিলিজ করা হয়েছে। এই ছবির নির্মাতা ও কলাকুশলীরা এসবিএস বাংলার সাথে কথা বলেছেন।


পুরো সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন 'দ্য ব্লাইন্ড উইশ' ছবির অভিনেত্রী এবং ছবির সম্পাদক দেবলিনা মোদক সাধু, গীতিকার দেবমিতা পাল চৌধুরী এবং সঙ্গীত পরিচালক মেঘ ব্যানার্জি রয়েছেন।

তারা আলোচনা করেছেন সিনেমাটি নির্মাণের নানা দিক নিয়ে।

ছবির অভিনেত্রী দেবলিনা মোদক সাধু ছবিতে একই সাথে অভিনয় এবং সম্পাদনার (editing) দায়িত্ব পালন করেছেন।

তার চরিত্রটি সম্পর্কে বলেন, "চরিত্রটা খুবই একটা ম্যাচিওর চরিত্র, মানে ভীষণই ভালো লেগেছে আমার কাছে, তাছাড়া একই সাথে এডিটর হিসেবে কাজ করাটাও একটা চ্যালেঞ্জিং ছিল।"

ছবির সংগীত পরিচালক মেঘ ব্যানার্জি বলেন,"এই প্রথম আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের উপর কাজ করার সুযোগ পেলাম।"

তিনি আরও জানান যে এই সিনেমার আবহ সংগীত ভৈরবী রাগের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

সবশেষে ছবির গানের গীতিকার দেবমিতা পাল চৌধুরী বলেন,"আমি এই ফিল্ডে একদমই নতুন, এই ফিল্ম দিয়ে গীতিকার হিসেবে ডেবিউ হচ্ছে।"

তিনি উল্লেখ করেন যে ডিরেক্টরের অনুপ্রেরণাতেই তিনি এই ছবির গানের কথা লিখেছেন যা মানুষের জীবনের চাওয়া-পাওয়ার কাহিনী তুলে ধরে।

'দ্য ব্লাইন্ড উইশ' ছবি নিয়ে সাক্ষাৎকারটির ২য় ও শেষ পর্বটি শুনতে উপরের লিঙ্কে ক্লিক করুন।

Follow SBS Bangla on FACEBOOK.

এই লিঙ্কে ক্লিক করে নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Read more about SBS’s use of AI


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now