শৈশবের শেষ কোথায়, আর প্রাপ্তবয়স্ক জীবনের শুরুই বা কখন? অনেক কমিউনিটিতেই এই পরিবর্তনের মুহূর্তটি চিহ্নিত হয় বিশেষ আচার, অনুষ্ঠান কিংবা ঐতিহ্যের মাধ্যমে। কিন্তু আধুনিক অস্ট্রেলিয়ায় এই প্রশ্নের উত্তর সব সময় এতটা স্পষ্ট নয়।
আইন অনুযায়ী, অস্ট্রেলিয়ায় ১৮ বছর বয়সে একজন ব্যক্তি প্রাপ্তবয়স্ক হিসেবে স্বীকৃতি পান। তবে কিছু স্টেট ও টেরিটরিতে ১০ বছর বয়স থেকেই কোনো শিশুর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা যেতে পারে।
তবে প্রাপ্তবয়স্ক হওয়ার সামাজিক বা সাংস্কৃতিক আচার-অনুষ্ঠান সব সময় আইনি বয়সের সঙ্গে মেলে না। অস্ট্রেলিয়ার বিভিন্ন সংস্কৃতিতে জীবনের এই গুরুত্বপূর্ণ পরিবর্তনকে চিহ্নিত করা হয় ধর্মীয় বা ঐতিহ্যগত অনুষ্ঠানের মাধ্যমে।
রাইটস অব প্যাসেজ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা ড. আর্নে রুবিনস্টাইন বলেন, রাইট অব প্যাসেজ মানে হলো রূপান্তর।
এটি এমন একটি অভিজ্ঞতা, যা আপনাকে বদলে দেয়, আর তারপর আর আগের অবস্থায় ফিরে যাওয়া যায় না।
তাঁদের প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি তরুণদের শৈশব থেকে প্রাপ্তবয়স্ক জীবনে উত্তরণের সময় সহায়তা দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে।
ড. জো কিংসম্যান হলেন কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির একজন শিক্ষাবিদ ও গবেষক। তিনি বলেন, তখন আমি সিঙ্গেল মা ছিলাম।
একদিন আমার ১৩ বছর বয়সী ছেলে আমাকে জিজ্ঞেস করেছিল— আমি কীভাবে বুঝব, আমি কেমন মানুষ হয়ে উঠব?
ছেলের এই প্রশ্নই তাকে পিএইচডি গবেষণার অংশ হিসেবে এক বছর ধরে ‘রাইট জার্নি’ কর্মসূচি নিয়ে গবেষণা করতে অনুপ্রাণিত করে।
কিংসম্যান বলেন, যেসব কিশোরের সঙ্গে তিনি কথা বলেছেন, তাদের অনেকেই দিকনির্দেশনা, একাত্মতার অনুভূতি এবং সমাজে নিজের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা খুঁজছিল।
SBS Examines-এর এই পর্বে আমরা জানার চেষ্টা করব, অস্ট্রেলিয়ার বিভিন্ন সম্প্রদায় কীভাবে শৈশব থেকে প্রাপ্তবয়স্ক জীবনে পদার্পণকে উদযাপন করে। আর সেই সঙ্গে প্রশ্ন তুলব— আধুনিক অস্ট্রেলিয়ায় এই ‘রাইটস অব প্যাসেজ’ বা জীবনপর্বের আচার-অনুষ্ঠানের গুরুত্ব কি এখনো রয়েছে?
আমাদের অন্যান্য পর্ব শুনতে ভিজিট করুন sbs.com.au/sbsexamines





