Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

SBS Examines: আপনার ক্ষোভকে পুঁজি করে কারা লাভবান হচ্ছে?

Raige Bait header.png

The Australian Strategic Policy Institute (ASPI) has called the "outrage economy" a strategic risk to the nation’s social cohesion.

অস্ট্রেলিয়ার অভিবাসী সম্প্রদায়গুলোকে লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক, আপত্তিকর ও ক্ষোভ সৃষ্টিকারী ভিডিও অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ছে। কিন্তু ভিডিওগুলো বাস্তব নয়; এগুলো এআই দিয়ে তৈরি। আর এগুলো থেকে মুনাফা করা নেটওয়ার্কগুলো পরিচালিত হচ্ছে বিদেশ থেকে।


Published

Updated

By Lera Shvets

Presented by Lera Shvets, Shahan Alam

Source: SBS




Share this with family and friends


অস্ট্রেলিয়ার অভিবাসী সম্প্রদায়গুলোকে লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক, আপত্তিকর ও ক্ষোভ সৃষ্টিকারী ভিডিও অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ছে। কিন্তু ভিডিওগুলো বাস্তব নয়; এগুলো এআই দিয়ে তৈরি। আর এগুলো থেকে মুনাফা করা নেটওয়ার্কগুলো পরিচালিত হচ্ছে বিদেশ থেকে।


২০২৫ সালের নভেম্বর মাসে যুক্তরাজ্যের ইনস্টিটিউট ফর স্ট্রাটেজিক ডায়ালগ (Institute for Strategic Dialogue) এমন ১২৬টি ফেসবুক পেজের সন্ধান পায়, যেগুলো সমন্বিতভাবে যুক্তরাজ্যের দর্শকদের লক্ষ্য করে কাজ করছে, কিন্তু পরিচালিত হচ্ছে শ্রীলঙ্কা থেকে।

এই নেটওয়ার্ক অভিবাসীবিরোধী ও সরকারবিরোধী এআই-তৈরি কনটেন্ট প্রকাশ করে এবং ১৬ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছায়।

গবেষকরা উপসংহারে বলেন, এ ধরণের কর্মকান্ড “সম্পূর্ণ মুনাফাকেন্দ্রিক” বলেই মনে হচ্ছে।

এমনকি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত এক ব্যবহারকারী মেটার মনিটাইজেশন টুল এবং বিভিন্ন ধরনের কনটেন্ট থেকে কীভাবে অর্থ আয় করা যায়, তা নিয়ে অনলাইন কোর্সও পরিচালনা করছেন।

সম্প্রতি এএপি ফ্যাক্টচেক (AAP FactCheck)-এর এক পর্যালোচনায় এই তথ্য উঠে আসে। এই ঘটনাকে “আউটরেজ” বা “রেজ বেইট অর্থনীতি” বলা হচ্ছে, যার অর্থ মানুষের ক্ষোভকে পুঁজি করে অর্থ আয়।

মার্ক আন্দ্রেয়েভিচ মনাশ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, ফিল্ম অ্যান্ড জার্নালিজম স্কুলের অধ্যাপক।

তিনি বলেন, এই ধরণের (এআই দিয়ে তৈরি কনটেন্ট)ছড়িয়ে পড়েছে অনলাইনে।

মানুষের আচরণকে সংযত রাখে এমন স্বাভাবিক সামাজিক নিয়ন্ত্রণগুলো অনলাইন পরিবেশে অনুপস্থিত।
অধ্যাপক মার্ক আন্দ্রেয়েভিচ, মনাশ বিশ্ববিদ্যালয়

তিনি বলেন, “আর দেখা যাচ্ছে, এই বিষয়টিকেও অর্থ উপার্জনের উপায়ে পরিণত করা যায়। আর প্ল্যাটফর্মগুলোও এ ধরনের কনটেন্ট ছড়িয়ে দিয়ে বিপুল মুনাফা করতে পারে।”

আসলে ‘আউটরেজ ইকোনমি’ বা ক্ষোভনির্ভর অর্থনীতি কী? আর এটি মোকাবিলায় কী করা যেতে পারে?

এসবিএস এক্সামিনস-এর এই পর্বে আমরা খতিয়ে দেখেছি আউটরেজ ইকোনমি কীভাবে কাজ করে, এবং কীভাবে বিদ্যমান সামাজিক উত্তেজনাকে বিদেশি অসৎ গোষ্ঠীগুলো মুনাফা অর্জনের জন্য কাজে লাগাচ্ছে।

সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

আরও জানতে ভিজিট করুন: https://www.sbs.com.au/language/english/en/sbs-examines

Follow SBS Bangla on FACEBOOK.

এই লিঙ্কে ক্লিক করে নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Read more about SBS’s use of AI


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now