Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

SBS Examines: নতুন 'বন্দুক আইন' কি অস্ট্রেলিয়ানদের আরও নিরাপদ করবে?

Shooting range NSW.jpg
While the Federal Government maintains national information systems and oversees national imports and exports, firearm legislation is governed by states and territories. Source: SBS / Dennis Fang

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিষয়ক বিভাগের (Department of Home Affairs) মতে, দেশটিতে সাধারণ মানুষের কাছে ৪০ লক্ষেরও বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সারা দেশে প্রায় ৯ লাখ ৩০ হাজার অস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে।.এসব অস্ত্র কীভাবে নিয়ন্ত্রিত হয়, তা ফেডারেল সরকারের বিশেষ মনোযোগের বিষয় হয়ে ওঠে বণ্ডাই সন্ত্রাসী হামলার পর।


Published

By Lera Shvets, Nicola McCaskill

Presented by Lera Shvets, Shahan Alam

Source: SBS




Share this with family and friends


অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিষয়ক বিভাগের (Department of Home Affairs) মতে, দেশটিতে সাধারণ মানুষের কাছে ৪০ লক্ষেরও বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সারা দেশে প্রায় ৯ লাখ ৩০ হাজার অস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে।.এসব অস্ত্র কীভাবে নিয়ন্ত্রিত হয়, তা ফেডারেল সরকারের বিশেষ মনোযোগের বিষয় হয়ে ওঠে বণ্ডাই সন্ত্রাসী হামলার পর।


সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে, ফেডারেল সরকার একটি ন্যাশনাল গান বাই ব্যাক স্কীম চালু করে এবং একজন ব্যক্তি কতগুলো অস্ত্র রাখতে পারবেন তার ওপর একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করে। এছাড়া নির্দিষ্ট কিছু আগ্নেয়াস্ত্রের ওপর বিধিনিষেধ, আরও কঠোর লাইসেন্সের শর্ত এবং ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের ব্যবস্থাও চালু করা হয়।

তবে, মাত্র কয়েকটি স্টেট ও টেরিটরি সরকার তাদের আইন আরও কঠোর করতে সম্মত হয়েছে।

স্টিফেন বেন্ডেল হলেন এলেনা এন্ড মেডেলিন ফাউন্ডেশন-এর সিনিয়র অ্যাডভোকেসি উপদেষ্টা। তিনি অস্ট্রেলিয়ান গান সেফটি এলায়েন্সেরও একজন সমন্বয়ক। তিনি এসবিএস এক্সামিনসকে বলেন, এই বন্দুক আইন নিয়ে মতৈক্যে তিনি হতাশ।

কুইন্সল্যান্ডে অস্ট্রেলিয়ার সব স্টেটের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধিত আগ্নেয়াস্ত্র রয়েছে। অথচ সেখানে আগ্নেয়াস্ত্রের প্রাপ্যতা সীমিত করতে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি।
স্টিফেন বেন্ডেল, এলেনা এন্ড মেডেলিন ফাউন্ডেশন-এর সিনিয়র অ্যাডভোকেসি উপদেষ্টা

"উদাহরণ হিসেবে তারা কিছু আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত অপরাধের জন্য কারাদণ্ডের মেয়াদ বাড়িয়েছে। কিন্তু এতে মূলত দুর্ঘটনা ঘটার পরই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

"এতে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা কমানোর জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না," বলেন তিনি।

টম কেনিয়ান স্পোর্টিং শুটার্স এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা।

তিনি ফেডারেল সরকারের প্রস্তাবিত অধিকাংশ পরিবর্তনের সঙ্গে একমত নন।

তার মতে, অস্ত্র আইন পরিবর্তনের পরিবর্তে সরকারের উচিত গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের প্রক্রিয়া উন্নত করা।

আগ্নেয়াস্ত্র নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাকগ্রাউন্ড যাচাই, নিরাপদ সংরক্ষণ এবং নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ
টম কেনিয়ান, স্পোর্টিং শুটার্স এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা

তার মতে, অস্ত্র মালিকানার ওপর আরও কঠোর বিধিনিষেধের প্রয়োজন নেই।

তবে তিনি থ্রীডি-প্রিন্টেড অস্ত্রের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ এবং আগ্নেয়াস্ত্র নিরাপত্তা গবেষণায় সরকারের আরও বেশি অর্থায়নের পক্ষে।

টম বলেন, আগ্নেয়াস্ত্র নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাকগ্রাউন্ড যাচাই, নিরাপদ সংরক্ষণ এবং নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ।

এবং তিনি সব শুটারকে তাদের দায়িত্বের কথা স্মরণ রাখার আহ্বান জানান।

তিনি আরো বলেন, কৃষক, পেশাদার শুটার, সবাই নিশ্চিত করুন যে আপনার আগ্নেয়াস্ত্রগুলো নিয়ম অনুযায়ী নিরাপদে তালাবদ্ধ অবস্থায় সংরক্ষণ করা হয়েছে।

এসবিএস এক্সামিনস এই পর্বে অনুসন্ধান করেছে অস্ট্রেলিয়ার পরিবর্তিত অস্ত্র আইন নিয়ে এবং কেন কেউ এসব সংস্কারকে সমর্থন করছেন, আবার কেউ তা প্রত্যাখ্যান করছেন তা তুলে ধরার চেষ্টা করেছে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

Follow SBS Bangla on FACEBOOK.

এই লিঙ্কে ক্লিক করে নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Read more about SBS’s use of AI


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now