অ্যান্টিসেমিটিজম ও সামাজিক সংহতি বিষয়ক রয়্যাল কমিশনের কার্যক্রম চলছে। হাজার হাজার লিখিত মতামত অনুসারে অস্ট্রেলিয়ায় অ্যান্টিসেমিটিজমের প্রত্যক্ষ অভিজ্ঞতার শিকার অনেকেই শিশু। তাহলে শিশুদের সঙ্গে অ্যান্টিসেমিটিজম নিয়ে কীভাবে কথা বলা উচিত?
আমান্ডা গর্ডন একজন ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী। তিনি SBS Examines-কে জানান,
সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান সংখ্যক পরিবার তার কাছে পরামর্শের জন্য আসছে। শিশুরা এসে প্রশ্ন করছে, মানুষ ইহুদিদের ঘৃণা করে কেন? তারা কি নিরাপদ?
আমান্ডা গর্ডন বলেন, ছোট শিশুদের ক্ষেত্রে মূল লক্ষ্য হলো তাদের নিরাপদ, মানসিকভাবে স্থিতিশীল এবং নিজেদের পরিচয় নিয়ে গর্ব অনুভব করানো।
সব শিশুর জন্যই বৈচিত্র্যের মূল্য বোঝা গুরুত্বপূর্ণ।
ওলগা ওয়েইনট্রব এলিয়া একজন প্রারম্ভিক শৈশব শিক্ষিকা এবং শিশু পরিচর্যা কেন্দ্রগুলোর কমপ্লায়েন্স উপদেষ্টা।
তিনি বলেন,
ছোট শিশুরা যখন অ্যান্টিসেমিটিজম নিয়ে প্রশ্ন করে, তখন তা এড়িয়ে যাওয়া উচিত নয়।
শোশানা একটি স্কুলের শিক্ষক।
তিনি বলেন, কিশোর-কিশোরীদের সঙ্গে অ্যান্টিসেমিটিজম নিয়ে আলোচনা করা আরও কঠিন, কারণ তারা অনলাইনে দেখা বিষয়বস্তুর উৎস বা প্রেক্ষাপট অনেক সময় বুঝতে পারে না।
শোশানা আরও বলেন,
তিনি এসব মিমের পটভূমি ব্যাখ্যা করলে তার শিক্ষার্থীরা প্রায়ই বিস্মিত হয়।
আজকের পর্বে SBS Examines- জানতে চেয়েছে — শিশুদের সঙ্গে অ্যান্টিসেমিটিজম নিয়ে কীভাবে কথা বলা উচিত?
Listeners seeking crisis support can contact Lifeline on 13 11 14, and Kids Helpline on 1800 55 1800 for young people aged up to 25.





