অস্ট্রেলিয়ার উত্পাদনশীলতা সাম্প্রতিক বছরগুলিতে দুর্বল হয়ে পড়েছে, গড় বৃদ্ধি ১.১ শতাংশে নেমে গেছে - যা দীর্ঘদিন ধরে চলতে থাকা গড় ১.৫ শতাংশের নিচে। এসবিএস দ্বারা অনুমোদিত ডেলোয়েটের একটি নতুন প্রতিবেদনে যুক্তি দেওয়া হয়েছে যে সোশ্যাল ইনক্লুশন বা সামাজিক অন্তর্ভুক্তির উপর যদি জোরালোভাবে নজর দেয়া হয়, তবে প্রতি বছর অস্ট্রেলিয়ার জিডিপি প্রায় ১২.৭ বিলিয়ন ডলার বাড়ার সম্ভাবনা রয়েছে।
সোফিয়া চিয়া ওয়েস্টার্ন সিডনিতে অ্যাংকোর ফ্লাওয়ারস এবং ক্রাফটস নামে একটি অনলাইন ফুলের দোকান চালান।
এটি একটি সামাজিক উদ্যোগ যা ২০১৪ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছিল। এখানে অভিবাসী এবং শরণার্থী মহিলাদের ফ্লোরিস্ট্রি বা ফুলের তোড়া বানানোর প্রশিক্ষণ দেয়া হয় এবং সেই সাথে তাদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করে।
মিস চিয়া বলেন যে তিনি আশা করেন যে এই কর্মসূচির মাধ্যমে নতুন অভিবাসীরা শ্রমবাজারে প্রবেশের জন্য আরও ক্ষমতায়িত বোধ করবেন।
পুরো অডিওটি শুনতে ওপরের ছবিতে ক্লিক করুন





