Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

“এই বহুজাতিক সমাজে আমাদের নিজস্ব মিডিয়ার বাইরে এই একটি মাত্র মিডিয়া আমাদের মতামত প্রকাশ করার সুযোগ দেয়”

Ali Habib SBS 50.jpeg

এসবিএস বাংলার ঢাকা প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার আলী হাবিব (সর্ব বামে) মারা যান ২০২৫ সালের ১৮ই মার্চে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত বলেন, “অপরিণত বয়সে আলী হাবিবের এই হঠাৎ বিদায় আমাদেরকে মর্মাহত করেছে। আজকে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এসবিএস-এর শ্রোতাদেরকে বলবো যে, আমাদের এই বহুজাতিক সমাজে আমাদের নিজস্ব মিডিয়ার বাইরে এই একটি মাত্র মিডিয়া আমাদেরকে কথা বলার সুযোগ দেয় মাঝে মাঝে। আমাদের মতামত প্রকাশ করার সুযোগ দেয়। আমাদের অভিব্যক্তি প্রকাশ করার সুযোগ দেয়।” Source: SBS

এসবিএস-এর ৫০ বর্ষপূর্তি নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সাংবাদিক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত।


Published

Updated

By Sikder Taher Ahmad

Source: SBS



Share this with family and friends


এসবিএস-এর ৫০ বর্ষপূর্তি নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সাংবাদিক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত।


১৯৯৬ সালের ডিসেম্বরে সপরিবারে অস্ট্রেলিয়ায় অভিবাসন করেন বাংলাদেশের সাংবাদিক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত।

এসবিএস বাংলার সঙ্গে তার প্রথম যোগাযোগ ঘটে ১৯৯৭ সালে, বলেন তিনি।

অস্ট্রেলিয়ার মূলধারার গণমাধ্যমে সেই সময়ে এসবিএস-এর ভূমিকা সম্পর্কে তিনি বলেন,

“এসবিএস টেলিভিশনের ঐ সময়কার ভূমিকা আমাদের মনোভূমি গঠনের ক্ষেত্রেও একটা প্রভাব বিস্তার করেছে বলে আমি মনে করি।”

Ajoy Dasgupta.jpg
এসবিএস-এর ৫০ বর্ষপূর্তি নিয়ে সাংবাদিক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত বলেন, “আমরা বাংলাদেশের মানুষ, বাঙালি মানুষ, বাংলায় কথা বলি উভয় বাংলার মানুষ। আমাদের সকলের সাহিত্য, সংস্কৃতি এবং রাজনীতির ঊর্ধ্বে যে সম্প্রীতি, এসবিএস-এর মাধ্যমে সেটি যেন আমরা চলমান রাখতে পারি।” Credit: Ajoy Dasgupta Via Facebook

এসবিএস বাংলার ঢাকা প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার আলী হাবিব মারা যান এ বছরের, অর্থাৎ, ২০২৫ সালের ১৮ই মার্চে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অজয় দাশগুপ্ত বলেন,

“অপরিণত বয়সে আলী হাবিবের এই হঠাৎ বিদায় আমাদেরকে মর্মাহত করেছে। আজকে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এসবিএস-এর শ্রোতাদেরকে বলবো যে, আমাদের এই বহুজাতিক সমাজে আমাদের নিজস্ব মিডিয়ার বাইরে এই একটি মাত্র মিডিয়া আমাদেরকে কথা বলার সুযোগ দেয় মাঝে মাঝে। আমাদের মতামত প্রকাশ করার সুযোগ দেয়। আমাদের অভিব্যক্তি প্রকাশ করার সুযোগ দেয়।”

তিনি আরও বলেন,

“আমরা বাংলাদেশের মানুষ, বাঙালি মানুষ, বাংলায় কথা বলি উভয় বাংলার মানুষ। আমাদের সকলের সাহিত্য, সংস্কৃতি এবং রাজনীতির ঊর্ধে যে সম্প্রীতি, এসবিএস-এর মাধ্যমে সেটি যেন আমরা চলমান রাখতে পারি।”

সাংবাদিক ও কলামিস্ট অজয় দাশগুপ্তের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now