SKIP TO MAIN CONTENT

‘মানসম্মত বাংলা চলচ্চিত্র আবারও ফিরে আসছে বড় পর্দায়, দর্শকেরা হলে গিয়ে সেগুলো দেখবেন এটাই আমাদের প্রত্যাশা’

hawa movie poster.jpg
মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র 'হাওয়া' অস্ট্রেলীয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

অস্ট্রেলিয়ায় বড় পর্দায় বাংলা সিনেমাগুলো প্রদর্শনের পেছনে কাজ করছে পথ প্রোডাকশানস, দেশী ইভেন্টস, বঙ্গজ ফিল্মস ও ক্রেজি টিকেটস-এর মত প্রতিষ্ঠানগুলো। দেশী চলচ্চিত্রের বিদেশী পর্দায় প্রদর্শনের খুঁটিনাটি নিয়ে এসবিএস বাংলা কথা বলেছে পথ প্রোডাকশান্সের সাকিব ইফতেখারের সঙ্গে।


Published

Updated

By Tareq Nurul Hasan

Source: SBS


Skip to podcast episode content

অস্ট্রেলিয়ায় বড় পর্দায় বাংলা সিনেমাগুলো প্রদর্শনের পেছনে কাজ করছে পথ প্রোডাকশানস, দেশী ইভেন্টস, বঙ্গজ ফিল্মস ও ক্রেজি টিকেটস-এর মত প্রতিষ্ঠানগুলো। দেশী চলচ্চিত্রের বিদেশী পর্দায় প্রদর্শনের খুঁটিনাটি নিয়ে এসবিএস বাংলা কথা বলেছে পথ প্রোডাকশান্সের সাকিব ইফতেখারের সঙ্গে।


সম্প্রতি বাংলা চলচ্চিত্র আবারও নতুন করে দর্শকদের মনোযোগ পাচ্ছে। স্বল্প সময়ের মধ্যে মুক্তি পাওয়া বেশ কয়েকটি চলচ্চিত্র বোদ্ধা, দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসাও কুড়িয়েছে।

এই তালিকায় রয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’, রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সহ আরও বেশ কিছু সিনেমা।

বাংলাদেশের অনেকগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে সিনেমাগুলো কয়েক সপ্তাহ জুড়ে দর্শকদের বিনোদন দিয়েছে, সেই সাথে বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও যোগ দিয়েছে বেশ কয়েকটি সিনেমা।

অস্ট্রেলিয়ার বাংলাভাষী দর্শকরাও এই আনন্দ থেকে বঞ্চিত হয়নি। দেশের মানুষের সমসাময়িকভাবে হলে গিয়ে বড় পর্দায় এগুলো উপভোগ করতে পেরেছেন তারা।

Sakib Iftekhar.png
দর্শকদের হলে গিয়ে বাংলা চলচ্চিত্র দেখার আহ্বান জানালেন পথ প্রোডাকশান্সের সাকিব ইফতেখার। Credit: Sakib Iftekhar

সাকিব ইফতেখারের সঙ্গে পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now