বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সবুজ বনানী ঘেরা ভিক্টোরিয়ার মনোরম এবং ছিমছাম শহর বালারাটের বেগনীয়া প্যারেডে এই প্রথমবারের মত অংশগ্রহণ করেছে বাংলাদেশিরা। এটি ছিল বালারাট সিটি আয়োজিত তিন দিনব্যাপী বেগনীয়া ফেস্টিভ্যালের অংশ। বালারাট সিটিতে অস্ট্রেলিয়ার অন্যান্য শহরের মতোই বহু ভাষা এবং সংস্কৃতির অধিবাসীদের সহাবস্থানের সমৃদ্ধ ঐতিহ্য আছে। বাংলাদেশী কমুনিটির সংগঠক এরশাদুল হক নাভেদ এস বি এসের কাছে বর্ণনা করেছেন এই উৎসবে তাদের অভিজ্ঞতার কথা। সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের ছবিতে বাঁ থেকে নিচে প্লে বাটনে ক্লিক করুন।
Share




