ক্রিকেট জ্বরে কাঁপছে ক্রিকেট দুনিয়া। পিছিয়ে নেই দেশ বিদেশের বাংলাদেশিরাও। এবারের ক্রিকেট বিশ্বকাপ হবে মেলবোর্নের বাংলাদেশিদের জন্য একটু ভিন্ন রকম। এবার তারা বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের সঙ্গীতানুষ্ঠানের সাথে উদযাপন করবেন ক্রিকেট। এই অনুষ্ঠানের আয়োজক সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ। আয়োজকদের পক্ষে জায়েদি সজীব জানাচ্ছেন এই অনুষ্ঠান নিয়ে তাদের পরিকল্পনার কথা ।
মিঃ জায়েদি মনে করেন ক্রিকেট এখন বাংলাদেশিদের জন্য অন্যতম বড় ইভেন্ট।
এজন্য ক্রিকেট বিশ্বকাপকে উদযাপনের জন্য একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছেন যেখানে গান গাইবেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিত। এই অনুষ্ঠানের ধরন প্রবাসী বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের আলাদা আনন্দ দেবে বলে তার বিশ্বাস।

মিঃ জায়েদি স্থানীয় ক্রিকেট খেলোয়াড়দের এই সঙ্গীতানুষ্ঠানের সাথে সম্পৃক্ত করতে চান।
তিনি বলেন, যেহেতু এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে ক্রিকেট ফাইনালের আগের রাতে তাই এর একটি আলাদা মাত্রা থাকবে ।




