Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

সাউথ অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু - যা জানা যাচ্ছে

ROYAL HOBART HOSPITAL

Hospital Emergency (Image representational only) Source: AAP / ROB BLAKERS/AAPIMAGE

সাউথ অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক শিক্ষার্থী এক তরুণের মৃত্যু হয়েছে। এডিলেইড ইউনিভার্সিটির শিক্ষার্থী ওই তরুণের নাম সৈয়দ প্রত্যয়।


Published

Updated

By Shahan Alam

Source: SBS



Share this with family and friends


সাউথ অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক শিক্ষার্থী এক তরুণের মৃত্যু হয়েছে। এডিলেইড ইউনিভার্সিটির শিক্ষার্থী ওই তরুণের নাম সৈয়দ প্রত্যয়।


সাউথ অস্ট্রেলিয়া পুলিশের ওয়েবসাইট থেকে জানা গেছে ফ্লিউরিউ উপদ্বীপের ইয়াঙ্কা-লিলার কাছে টরেন্স ভেইলে শনিবার ১২ জুলাই ভোর ৩টা ৪৫ মিনিটে প্যারাওয়া রোডে এই একক গাড়ি দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনাস্থলটি এডিলেইড থেকে অন্তত ৮০ কিলোমিটার দূরে।

গাড়ির আরোহী ফ্লিন্ডার্স পার্কের ২০ বছর বয়সী সৈয়দ প্রত্যয় নামের একজন তরুণ ঘটনাস্থলেই মারা যান।

এডিলেইডের একজন বাংলাদেশি কমিউনিটি নেতা মাহবুব সিরাজ এসবিএস বাংলাকে নিশ্চিত করেছেন যে ওই তরুণ একজন বাংলাদেশি।

চালক এবং অপর এক যাত্রী, যারা দুজনেই ২১ বছর বয়সী, এ ঘটনায় আহত হলেও তাঁদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

এই তরুণের মৃত্যুসহ চলতি বছরে সাউথ অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোট ৪২ জনের প্রাণহানি ঘটল।

স্থানীয় বাংলাদেশি সম্প্রদায় কীভাবে এই মর্মান্তিক ঘটনার প্রতি সাড়া দিচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানাতে মিঃ সিরাজ এসবিএস বাংলার সাথে কথা বলেছেন।

মাহবুব সিরাজ বলেন, তিনি নিহত তরুণের বাবার সাথে কথা বলেছেন, তারা ছেলের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর বিষয়ে সহযোগিতা চেয়েছেন।

অস্ট্রেলিয়ায় নতুন আগতদের নিরাপদে গাড়ি চালানোর বিষয়ে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন মাহবুব সিরাজ।

সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now