ভোট গণনার প্রবণতা অনুযায়ী বাংলাদেশে ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নেতা তারেক রহমান রবিবারের মধ্যে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন বলে বিএনপি-র একটি মহল থেকে দাবি করা হচ্ছে।
ওদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭ টি আসন। বিএনপি একাই জিতেছে ২০৯ টি আসন।অন্যদিকে, জুলাই সনদ কার্যকর করা নিয়ে গণভোটের পক্ষেই রায় দিয়েছে সংখ্যাগরিষ্ঠ মতদাতা।
আর, নির্বাচনে তারেক রহমানের দলের নজিরবিহীন জয়ের পর তাঁর সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকা, চীন ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের পক্ষ থেকেও তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।





