বাংলাদেশের ২৪তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিএনপি-র প্রাক্তন মহাসচিব এবং প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১১ দলের বিরোধী জোটের প্রার্থী এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল ( অব. ) অলি আহমদকে হারিয়ে নির্বাচিত হয়েছেন তিনি। ২১ আগস্ট সন্ধ্যায় তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।
উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে রাষ্ট্রপতি পদে নির্বাচন হলো। ভোটের ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানান।
অন্যদিকে, বিএনপি-তে মির্জা ফখরুলের জায়গায় ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিয়ে আসা হয়েছে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।




