Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

নিউ জিল্যান্ডে বাংলাভাষী কমিউনিটির দুর্গোৎসব উদযাপন

Body Photo 22.jpg

গত ৪ ও ৫ অক্টোবর, নিউ জিল্যান্ডের অকল্যান্ড শহরে সম্প্রীতি এনজেড সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো শারদীয় দুর্গোৎসব। Source: Supplied / Pritam Chowdhury

নিউ জিল্যান্ডের অকল্যান্ড শহরে এ বছরের পূজার আয়োজন নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সম্প্রীতি এনজেড-এর সভাপতি প্রীতম চৌধুরী।


Published

Presented by Tareq Nurul Hasan

Source: SBS



Share this with family and friends


নিউ জিল্যান্ডের অকল্যান্ড শহরে এ বছরের পূজার আয়োজন নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সম্প্রীতি এনজেড-এর সভাপতি প্রীতম চৌধুরী।


গত ৪ ও ৫ অক্টোবর, নিউ জিল্যান্ডের অকল্যান্ড শহরে সম্প্রীতি এনজেড সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো শারদীয় দুর্গোৎসব।

cover photo.jpg
অকল্যান্ড শহরের ফ্রি ম্যান্স বে কমিউনিটি হলে দুইদিন ব্যাপী দুর্গাপূজার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। Source: Supplied / Pritam Chowdhury

সংগঠনের সভাপতি প্রীতম চৌধুরী এসবিএস বাংলাকে জানান, শহরের ফ্রি ম্যান্স বে কমিউনিটি হলে দুইদিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে দুর্গাপূজার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের ছবি আঁকার প্রতিযোগিতা আয়োজন করা হয়।

বিভিন্ন ধরনের রকমারি স্টল এবং অতিথিদের জন্য র‍্যাফেল ড্র ছিলো এই আয়োজনের বাড়তি আকর্ষণ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মেলিসা লি।

মেলিসা তাঁর বক্তব্যে শুভ ও অশুভর দ্বন্দ্ব এবং শুভ-র বিজয়ের কথা তুলে ধরেন। পাশাপাশি আয়োজকদের ধন্যবাদ জানান এই বর্ণিল ও মনোজ্ঞ আয়োজনের জন্য।

Body Photo 3.JPG
অকল্যান্ডের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক ভক্ত, অনুরাগী এই আয়োজনে অংশ নেন। Source: Supplied / Pritam Chowdhury

প্রীতম চৌধুরী আরও জানান, অকল্যান্ডের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক ভক্ত, অনুরাগীদের উপস্থিতিতে আয়োজনটি মনোমুগ্ধকর হয়ে ওঠে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now