মূল বিষয়গুলো
- অস্ট্রেলিয়া জুড়ে সোশ্যাল হাউজিংয়ের ক্ষেত্রে সরবরাহের চেয়ে চাহিদা বেশি।
- প্রতিটি স্টেট বা টেরিটরির সোশ্যাল হাউজিং আবেদনের জন্য নিজস্ব নিবন্ধন ব্যবস্থা রয়েছে।
- বিশেষজ্ঞদের মতে, যে কেউ বাড়ি ভাড়া–সংক্রান্ত চাপে পড়তে পারেন।
- অ্যাফোর্ডেবল হাউজিং বলতে ভর্তুকিযুক্ত এমন এক রেন্টাল কর্মসূচিকে বোঝায়, যা সোশ্যাল হাউজিং ব্যবস্থা ও বেসরকারি বাজারের মাঝামাঝি অবস্থানে থাকে।
একটি স্থায়ী ও সাশ্রয়ী বাসস্থান খুঁজে পাওয়া অস্ট্রেলিয়ার বহু মানুষের জন্য ক্রমেই কঠিনতর হয়ে উঠছে।
আমাদের অনেকেরই হয়ত জানা নেই যে, প্রতি চারটির মধ্যে তিনটি পাবলিক হাউজিং আবাসনের অবস্থান প্রধান শহরগুলোতে। এবং পাবলিক হাউজিং ও কমিউনিটি হাউজিং কর্মসূচি—দুটি প্রকল্পই একই সোশ্যাল হাউজিং ব্যবস্থার অংশ।
অস্ট্রেলিয়ায় যাঁরা সাশ্রয়ী ও উপযুক্ত আবাসন খুঁজে পেতে বা ধরে রাখতে সমস্যায় পড়ছেন, তাঁদের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা রয়েছে। এই সহায়তা একটি ব্যবস্থার অন্তর্ভুক্ত, যা সোশ্যাল হাউজিং নামে পরিচিত।
দীর্ঘমেয়াদি সোশ্যাল হাউজিং ভাড়ার সুযোগ পেতে প্রতিটি স্টেট ও টেরিটরিতে নিয়ম ও যোগ্যতার মানদণ্ড ভিন্ন।
তাহলে চলুন একটু পেছনে গিয়ে আমরা মৌলিক বিষয়গুলো দিয়ে আলোচনা শুরু করি। আসলে সোশ্যাল হাউজিং বলতে কী বোঝায়?
ড. মাইকেল ফোথারিংহাম অস্ট্রেলিয়ান হাউজিং অ্যান্ড আরবান রিসার্চ ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আমাদের বিষয়টির মূল দিকগুলো ব্যাখ্যা করে বলেন,
এই ক্ষেত্রে বেশ কয়েকটি পরিভাষা ব্যবহার করা হয়।
"সোশ্যাল হাউজিং-এর অন্তর্ভুক্ত রয়েছে পাবলিক হাউজিং—যা স্টেট সরকারগুলোর মালিকানাধীন এবং তাদের দ্বারাই পরিচালিত—এবং কমিউনিটি হাউজিং, যা অলাভজনক কমিউনিটি হাউজিং সংস্থাগুলোর মাধ্যমে পরিচালিত এবং কখনও কখনও তাদের মালিকানাধীন, যারা সরকারের সঙ্গে অংশীদারিত্বে কাজ করে।”

সোশ্যাল হাউজিংয়ের জন্য আবেদন করার জন্য জাতীয় পর্যায়ে নির্দিষ্ট কোনো একক কেন্দ্র নেই।
সোশ্যাল হাউজিং নিবন্ধনে নাম তুলতে, যা সাধারণত অপেক্ষমাণ তালিকা নামে পরিচিত, আপনাকে আপনার স্থানীয় হাউজিং কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে।
নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে আপনাকে প্রয়োজনীয় ফর্ম পূরণ করতে হবে এবং সেখানে দেয়া তথ্য অনুসারে আপনার যোগ্যতা যাচাই করা হবে।
ড. ফোথারিংহাম বলেন, আপনার পরিস্থিতি এবং আপনি কোথায় থাকেন তার ওপর নির্ভর করে এই প্রক্রিয়া ভিন্ন হতে পারে।
এই ভিন্নতার কারণে, আপনি যেখানে বাস করেন সেখানে কী নিয়ম প্রযোজ্য তা জানতে আপনার স্টেট বা টেরিটরিভিত্তিক হাউজিং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ।
ড. ফোথারিংহাম বলেন,
কিছু মানুষ ভুলভাবে মনে করেন যে বিদেশে জন্ম নেওয়া ব্যক্তিরা সোশ্যাল হাউজিংয়ের জন্য যোগ্য নন। কিন্তু এটি সঠিক তথ্য নয়।
আবার এটিও সত্য নয় যে একজন অভিবাসী হিসেবে আপনি স্বয়ংক্রিয়ভাবে সোশ্যাল হাউজিং-এর জন্য বিবেচিত হবেন।
প্রতিটি স্টেট ও টেরিটরির আবাসন কর্তৃপক্ষের জন্য নিচের লিঙ্কগুলো দেখুন:
সোশ্যাল হাউজিং-এ কারা বাস করেন, সেটি নিয়েও আরেকটি ভুল ধারণা প্রচলিত রয়েছে।
ড. স্টেফানি প্লাগের মতে, সোশ্যাল হাউজিং নিয়ে সবচেয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা হলো বাসিন্দাদের অবস্থান নিয়ে নেতিবাচক কোনো ছাঁচে ফেলা।
ড. প্লাগ হচ্ছেন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সোশ্যাল সায়েন্সের একজন রিসার্চ ফেলো, যেখানে তিনি আবাসন ও স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে কাজ করছেন।
ড. প্লাগ বলেন,
ভাড়া–সংক্রান্ত চাপ এবং সাশ্রয়ী আবাসনের সংকটই হলো প্রধান কারণ, যার জন্য মানুষ সোশ্যাল হাউজিং বেছে নেয় বা সেখানে গিয়ে পৌঁছায়।

আপনি কি ‘অ্যাফোর্ডেবল হাউজিং’ বা সাশ্রয়ী আবাসন কথাটি শুনেছেন?
অনেক সময় এটিকে সোশ্যাল হাউজিংয়ের সঙ্গে গুলিয়ে ফেলা হয়, কিন্তু অ্যাফোর্ডেবল হাউজিং আসলে আলাদা। এতে ভর্তুকির মাত্রা তুলনামূলকভাবে কম, এবং এটি স্টেট ও কর্মসূচি ভেদে ভিন্ন হয়ে থাকে।
হোমস ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সাইমন নিউপোর্ট বলেন, বাজারমূল্যের তুলনায় কম ভাড়ায় আবাসনের সুযোগ, যোগ্য আবেদনকারীদের জন্য অ্যাফোর্ডেবল হাউজিং কর্মসূচির মাধ্যমে প্রদান করা হয়।
উদাহরণ হিসেবে মি. নিউপোর্ট ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে অ্যাফোর্ডেবল হাউজিং কীভাবে কাজ করে সেটি ব্যাখ্যা করে বলেন, অ্যাফোর্ডেবল হাউজিং সাধারণত বাজার ভাড়ার সর্বোচ্চ ৭৫ শতাংশ হারে প্রদান করা হয়, অর্থাৎ মানুষ বাজারে যা দিতেন তার চেয়ে প্রায় ২৫ শতাংশ কম।

আপনি যেখানে বাস করেন, সেখানকার অ্যাফোর্ডেবল হাউজিং–সংক্রান্ত তথ্যের জন্য আপনার স্থানীয় হাউজিং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা উচিত, কারণ কর্মসূচি ও যোগ্যতার মানদণ্ড অঞ্চলভেদে ভিন্ন।
অ্যাফোর্ডেবল হাউজিং কর্মসূচির ক্ষেত্রে জাতীয় পর্যায়ের তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ তুলনামূলকভাবে কঠিন।
তবে প্রতিটি স্টেট ও টেরিটরির সোশ্যাল হাউজিং কর্মসূচি নিয়ে বিস্তারিত প্রতিবেদন রয়েছে।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় প্রায় চার লক্ষ বায়ান্ন হাজার সোশ্যাল হাউজিং আবাসন রয়েছে, এবং প্রতি চারটির মধ্যে তিনটি পাবলিক হাউজিং আবাসন প্রধান শহরগুলোতে অবস্থিত।
ড. ফোথারিংহাম বলেন, আঞ্চলিক ও নগর—উভয় এলাকাতেই এই হাউজিং-এর চাহিদা সরবরাহকে ছাড়িয়ে গেছে।
তাহলে যদি আপনার সহায়তা প্রয়োজন হয়, কোথা থেকে আপনি খোঁজা শুরু করবেন?
আপনি যে ধরনের আবাসন সহায়তাই খুঁজে থাকুন না কেন, আপনার স্টেট বা টেরিটরির হাউজিং কর্তৃপক্ষই হলো যোগাযোগের প্রাথমিক স্থান।
হোমস ভিক্টোরিয়ার মি. নিউপোর্ট আরও বলেন, “কমিউনিটি হাউজিং ও পাবলিক হাউজিং আসলে একই ব্যবস্থার দুটি অংশ। তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। বরং পাশাপাশি কাজ করার জন্যই তাদের তৈরি করা হয়েছে। মানুষ যেন বোঝে—এখানে আসলে কোনো ‘ভুল দরজা’ নেই—এটি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন উপায়ে যোগাযোগ করে তারা সহায়তা পেতে পারেন।”
আবাসন সহায়তা কীভাবে কাজ করে তা সম্পর্কে ধারণা থাকলে তা কঠিন সময়ে মানুষকে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। পাবলিক হাউজিং, কমিউনিটি হাউজিং এবং অ্যাফোর্ডেবল হাউজিং—অস্ট্রেলিয়ার বৃহত্তর আবাসন ব্যবস্থায় এই সবগুলোই নিজ নিজ ভূমিকা পালন করে।
যোগ্যতা ও প্রাপ্তির সুযোগ স্টেট ও টেরিটরিভেদে ভিন্ন হলেও, এখানে কোনো উপায়ই ভুল নয়। তথ্য, সহায়তা ও সম্ভাব্য বিকল্প সম্পর্কে দিকনির্দেশনা পেতে শুরুর দিকের তথ্যের জন্য স্থানীয় হাউজিং কর্তৃপক্ষই হলো সবচেয়ে কার্যকর মাধ্যম।
READ MORE

আপনি কি সঙ্কটকালীন আবাসন খুঁজছেন?
অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং টিপসের জন্য অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পডকাস্ট অনুসরণ করুন।
আপনার কোন প্রশ্ন বা কোন বিষয়ে ধারণা দিতে চান ? australiaexplained@sbs.com.au-এ আমাদের একটি ইমেল পাঠান।









