মেলবোর্নের ডেরিমুটে দু’দিন ব্যাপী আয়োজিত হলো দুর্গাপূজা

Cover 1.jpg

মেলবোর্নের ডেরিমুটে দুর্গাপূজার আয়োজন করেছে শ্রীশক্তি অ্যাসোসিয়েশন অব ভিক্টোরিয়া। Source: SBS

বছর ঘুরে আবারও চলে এলো উৎসবের মাস। এ বছর অক্টোবর মাসেই মূলত উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা। পাশাপাশি আয়োজন চলছে দীপাবলী উৎসব ও কালী পুজোরও।


গত ১৪ অক্টোবর শনিবারে ভিক্টোরিয়ার পশ্চিমে অবস্থিত ডেরিমুটের একটি স্পোর্টস কমপ্লেক্সে দুর্গাপূজার আয়োজন করেছিলো শ্রীশক্তি অ্যাসোসিয়েশন অব ভিক্টোরিয়া।

সংগঠনের জেনারেল সেক্রেটারি কৌশিক চক্রবর্তী এসবিএস বাংলাকে জানালেন, মূলত চারদিন ব্যাপী পূজার এই আয়োজনকে দু’ভাগে ভাগ করে সপ্তাহান্তের দু’দিনে উদযাপন করার প্রস্তুতি নিয়েছেন তারা।

Durga Puja Melbourne 2023
দুর্গাপূজা উদাযাপন, ১৪ অক্টোবর ২০২৩, মেলবোর্ন। Source: SBS

সংগঠনের পাবলিক রিলেশান্স অফিসার সুমন্ত বললেন, কম্যুনিটির সবার কাছ থেকেই ব্যাপক সাড়া পেয়েছেন তারা। অনলাইনে পোস্ট করা RSVP খুব দ্রুতই অনেককে আকর্ষণ করেছে।

দুর্গাপূজার এই আয়োজনে বেশ বৈচিত্র্য এনেছে শ্রীশক্তি। যেমন, এবারের পুজোয় থিম হিসেবে তারা ব্যবহার করেছেন পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রকে।

কৌশিক চক্রবর্তী আরও বলেন, পুজোর প্রথমদিন সন্ধ্যায় তারা ভারত, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত গাওয়ার আয়োজন রেখেছেন। এই আয়োজনটিও বেশ অভিনব বলে জানালেন তিনি।

Body 2.jpg
উৎসবে কুমারী পূজা আয়োজনের ছবি, মেলবোর্ন ২০২৩। Source: SBS

পুজোয় আসা শিশু-কিশোরদের আনন্দ করতে দেখা যাচ্ছিল। তাদের কয়েকজনের সাথে কথা বলেছে এসবিএস বাংলা।

উৎসব উপভোগ করছে বলে জানালেন বড়রাও।

durga puja 2023 melbourne
দুর্গাপূজা ২০২৩, মেলবোর্ন। Source: SBS

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার লিঙ্কে ক্লিক করুন।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।

প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।


Share

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now