আবারও বাংলাদেশে ফেরার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে সাংবাদিকদের একটি সংগঠনের আয়োজনে এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তিনি বলেছেন, অতীততেও তাঁকে এই ভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তাতে কেউ সফল হয় নি।
এই ভার্চুয়াল সম্মেলনে শেখ হাসিনার গলা শোনা গেলেও তাঁর ছবি দেখা যায় নি। এর আগে এই জাতীয় সংবাদ সম্মেলন নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল।
আর ঢাকায় ৫ আগস্টে জুলাই গণ-আন্দোলনের স্মৃতিতে শেখ হাসিনার সরকারি বাসভবন গণ ভবনে একটি জাদুঘরের সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়ায় বাংলাদেশ গভীর ক্ষোভ প্রকাশ করেছে। এতে আরও বলা হয়েছে, এই অনুষ্ঠানের ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর সম্ভাব্য বিরূপ প্রভাব সম্পর্কে ভারত সরকারকে আগেই উদ্বেগ জানানো সত্ত্বেও এটি অনুষ্ঠিত হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এ নিয়ে ঢাকা গভীর দুঃখ প্রকাশ করেছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।





