Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

কোভিড-১৯: “সম্মুখ-সারির যোদ্ধা হিসেবে স্বাস্থ্য-কর্মীরা গণমাধ্যমে যথাযথ স্বীকৃতি পাচ্ছেন না”

A doctor fills an injection syringe with COVID-19 vaccine

A doctor fills an injection syringe with COVID-19 vaccine. Source: Getty

কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর সময়টিতে সম্মুখ-সারির স্বাস্থ্য-কর্মী হিসেবে কাজ করছেন আবুল কালাম আজাদ। বাংলাভাষী কমিউনিটির জন্য নিউ সাউথ ওয়েলসের মানসিক স্বাস্থ্য বিভাগের নিবন্ধিত প্রশিক্ষক হিসেবেও কাজ করে থাকেন তিনি।


Published

Updated

By Sikder Taher Ahmad

Source: SBS



Share this with family and friends


কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর সময়টিতে সম্মুখ-সারির স্বাস্থ্য-কর্মী হিসেবে কাজ করছেন আবুল কালাম আজাদ। বাংলাভাষী কমিউনিটির জন্য নিউ সাউথ ওয়েলসের মানসিক স্বাস্থ্য বিভাগের নিবন্ধিত প্রশিক্ষক হিসেবেও কাজ করে থাকেন তিনি।


হাইলাইটস

  • সম্মুখ-সারির স্বাস্থ্যকর্মীরা এবং বয়স্ক ও প্রতিবন্ধী সেবাকেন্দ্রগুলোর বাসিন্দা ও কর্মীরা ভ্যাকসিন বা টিকা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
  • বিদেশে প্রস্তুতকৃত তিনটি ভিন্ন ভিন্ন ভ্যাকসিন ব্যবহার করবে অস্ট্রেলিয়া। আর, সবাইকে দুটি করে ডোজ নিতে হবে।
  • ১৬ বছরের কম বয়সী শিশুদেরকে শুধুমাত্র তখনই ভ্যাকসিন দেওয়া হবে, যদি পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য সুপারিশ করা হয়।

অস্ট্রেলিয়ায় গত ২২ ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী স্কট মরিসন-সহ প্রথম ধাপে টিকা-গ্রহণের জন্য অগ্রাধিকার-প্রাপ্ত ব্যক্তিরা ইতোমধ্যে এটি গ্রহণ করেছেন এবং করে চলেছেন।

সিডনির সেন্ট জর্জ পাবলিক হাসপাতালে স্বাস্থ্য-কর্মী হিসেবে কাজ করেন আবুল কালাম আজাদ। বাংলাভাষী কমিউনিটির জন্য নিউ সাউথ ওয়েলসের মানসিক স্বাস্থ্য বিভাগের নিবন্ধিত প্রশিক্ষক হিসেবেও কাজ করে থাকেন তিনি।

Abul Kalam Azad Khokon
সম্মুখ-সারির স্বাস্থ্য-কর্মী আবুল কালাম আজাদ বলেন, টিকা-গ্রহণ যদিও বাধ্যতামূলক নয়, এটা ঐচ্ছিক; কিন্তু, পরোক্ষভাবে এটাকে একরকম বাধ্যতামূলক বলা যেতে পারে। Source: SBS Bangla

সম্মুখ-সারির স্বাস্থ্য-কর্মী আবুল কালাম আজাদ এসবিএস বাংলাকে বলেন,

“আমরা যদি টিকা গ্রহণ না করি, তাহলে আমরা ভবিষ্যতে বিদেশ-ভ্রমণ করতে পারবো না। সুতরাং, টিকা-গ্রহণ যদিও বাধ্যতামূলক নয়, এটা ঐচ্ছিক; কিন্তু, পরোক্ষভাবে এটাকে একরকম বাধ্যতামূলক বলা যেতে পারে।”

কোভিড-হিরো হিসেবে কারা স্বীকৃতি পাচ্ছেন, জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,

“আসলে সবাই বলে, সংবাদ-মাধ্যম বলেন এবং জাতীয় পর্যায়ে এরা বলে যে, স্বাস্থ্য-কর্মীরা হলো সম্মুখ-সারির যোদ্ধা।... কিন্তু, এটা মুখে বলে। গণমাধ্যমে সেভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না।”

তিনি আরও বলেন,

“বিভিন্ন কমিউনিটিতে যখন অর্জনের স্বীকৃতি দেওয়া হয়, তখন এদেরকে কিন্তু কোভিড-হিরো হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না।”

আপনার ভাষায় এসবিএস করোনাভাইরাস বিষয়ক তথ্য sbs.com.au/coronavirus

করোনাভাইরাস বিষয়ক সরকারি তথ্য

  • ডিপার্টমেন্ট অফ হেলথ - COVID-19 Vaccine information in your language.
  • ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স - COVID-19 information in your language.  

  • অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে।
  • আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন। 
  •  Please check the relevant guidelines for your state or territory: NSW, VictoriaQueenslandWestern AustraliaSouth AustraliaNorthern TerritoryACTTasmania.

জনাব আবুল কালাম আজাদের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on FACEBOOK.


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now