ইফতার, ঈদ মেলা আর চাঁদ রাতের অপেক্ষা - রমজানে প্রাণবন্ত মেলবোর্নের বাংলা কমিউনিটি

Event-06422.jpg

Sisterhood Eid Mela Melbourne 7th March, 2026 Credit: Aussie Bangla Sisterhood

মুসলমান সম্প্রদায়ের মধ্যে রমজান মাসটিকে কেন্দ্র করে এক বিশেষ প্রাণচাঞ্চল্য দেখা যায়, মেলবোর্নের বাংলা ভাষাভাষীরাও তার ব্যতিক্রম নয়। মাসটি জুড়ে বিভিন্ন সংগঠন আয়োজন করে প্রাণবন্ত ইফতার মাহফিল। এসব ইফতার আয়োজনে দেখা যায় নানা রকম ঐতিহ্যবাহী খাবারে—পিয়াজু, বেগুনি, ছোলা, খেজুর, হালিমসহ আরও অনেক প্রিয় পদ।


ভিক্টোরিয়ায় বাংলাভাষীদের অন্যতম বৃহৎ সংগঠন ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন বা ভিবিসিএফ গত ৭ মার্চ প্রতিবছরের মতো এবারও আয়োজন করে ইফতার মাহফিল।

ভিবিসিএফ-এর এই অনুষ্ঠানে কমুনিটির প্রবীণ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, ফেডারেল এমপি এবং সংসদের চিফ হুইপ জোয়ান রায়ান এবং ভিক্টোরিয়া স্টেটের এমপি জন লিস্টার উপস্থিত ছিলেন।

WhatsApp Image 2026-03-09 at 12.39.12 PM.jpeg
Women and children gather at the VBCF’s annual Iftar party. Credit: VBCF

বাংলাদেশী কমিউনিটির নারীদের সংগঠন অজি বাংলা সিস্টারহুড গত ৭ মার্চ আয়োজন করে সিস্টারহুড ঈদ মেলা।

অনুষ্ঠানে বেশ কয়েকজন কমিউনিটি নেতা ও সংসদ এসেছিলেন যাদের মধ্যে ছিলেন ফেডারেল এমপি এবং সংসদের চিফ হুইপ জোয়ান রায়ান, ভিক্টোরিয়া স্টেটের জন লিস্টার এমপি, এবং ম্যাথু হিলাকারি এমপি, এবং উইন্ডহাম সিটি কাউন্সিল-এর কয়েকজন কাউন্সিলর।

মেলবোর্নের বিএনপি সমর্থকদের একটি গ্রুপও গত ৮ মার্চ আয়োজন করে ইফতার ও দোয়া মাহফিল ২০২৬।

গ্রুপটির পক্ষে তেলাল খান এই অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত অভ্যাগতদের মেলবোর্নে একটি কনস্যুলার অফিস স্থাপনের প্রস্তাব তুলে ধরেন।

WhatsApp Image 2026-03-09 at 9.08.25 PM.jpeg
A group of BNP supporters in Melbourne gather in an Iftar party. Credit: Telal Khan

কমুনিটির এসব অনুষ্ঠানে আরো একটি সংগঠনের উপস্থিতি দেখা যায় - 'ড্রিংক টি ফর এমএনডি' নামে।

এর অন্যতম সংগঠক দেওয়ান মামুন বলেন, তিনি তার প্রয়াত বন্ধু খাইরুল ইসলামের স্মৃতিকে স্মরণ করে এটি আয়োজন করেন যার উদ্দেশ্য এমএনডি সম্পর্কে সচেতনতা এবং এমএনডি গবেষণার জন্য তহবিল সংগ্রহ করা।

উল্লেখ্য, খাইরুল ইসলাম এমএনডি রোগে আক্রান্ত হয়ে ২০২৩ সালের জুন মাসে মৃত্যুবরণ করেন।

WhatsApp Image 2026-03-10 at 6.05.10 AM.jpeg
Organisers of the “Drink Tea for MND” campaign attend various iftar parties and carnivals to raise awareness about MND. Credit: Dewan Mamun

এসব অনুষ্ঠান ছাড়াও আগামী ১৮ই মার্চ মেলবোর্নে বাংলাদেশি কমিউনিটির জন‍্য চাঁদ রাত আয়োজন করতে যাচ্ছে গ্লোবাল হাইট্স নামের একটি সংগঠন।

সংগঠনটির স্টুডেন্ট কাউন্সিলর ইশতিয়াক আহমেদ এসবিএস বাংলাকে বলেন তাদের অনুষ্ঠানটির নাম 'গ্লোবাল হাইট্স প্রেজেন্ট্স জশন-এ-চাঁদ রাত' এবং এতে সুফি কাওয়ালি সংগীতসহ নানা আয়োজন থাকবে।

অনুষ্ঠানগুলোর আয়োজন নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন ভিবিসিএফ-এর ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি খায়রুল মতিন মির্ধা রুম্মান, অজি বাংলা সিস্টারহুড -এর মূল আয়োজক জান্নাত ফেরদৌস, মেলবোর্নের বিএনপি সমর্থকদের গ্রুপটির পক্ষে তেলাল খান, 'ড্রিংক টি ফর এমএনডি'-এর অন্যতম সংগঠক দেওয়ান মামুন, এবং গ্লোবাল হাইট্স-এর পক্ষে ইশতিয়াক আহমেদ।

এসব অনুষ্ঠানের আয়োজকরা বলছেন, মেলবোর্নের বাংলাভাষী কমিউনিটির এধরণের প্রাণবন্ত ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রদায়ের বন্ধনকে আরও দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে নিজ সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on FACEBOOK.

এই লিঙ্কে ক্লিক করে নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Read more about SBS’s use of AI


Share

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now