SKIP TO MAIN CONTENT

কিং ইন দ্য ল্যান্ড অফ দ্য প্রিন্সেস: বাংলা চলচ্চিত্রের বিশ্বযাত্রা ও বিবর্তন নিয়ে আলাপন, পর্ব ২

Copy of Copy of Untitled Design.png
Co-producer Professor Dr. Zakir Hossain Raju (L), director Asif Islam (M), and producer Sakib Iftekhar (R) of the film King in the Land of the Princess are pictured together. Credit: Screenxcope

আসন্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন ২০২৬-এর সাউথ এশিয়া বিভাগে প্রদর্শিত হবে ব্যতিক্রমধর্মী ভাষার চলচ্চিত্র 'কিং ইন দ্য ল্যান্ড অফ দ্য প্রিন্সেস।' এই চলচ্চিত্রের প্রেক্ষাপট বাংলাদেশের যাত্রাশিল্পের ঐতিহ্য এবং এর বাণিজ্যিকীকরণের প্রভাব।


Published

By Shahan Alam

Source: SBS


Skip to podcast episode content

আসন্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন ২০২৬-এর সাউথ এশিয়া বিভাগে প্রদর্শিত হবে ব্যতিক্রমধর্মী ভাষার চলচ্চিত্র 'কিং ইন দ্য ল্যান্ড অফ দ্য প্রিন্সেস।' এই চলচ্চিত্রের প্রেক্ষাপট বাংলাদেশের যাত্রাশিল্পের ঐতিহ্য এবং এর বাণিজ্যিকীকরণের প্রভাব।


এই ছবির নির্মাতা আসিফ ইসলাম অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রকৃত দর্শকদের উপস্থিতিতে ছবিটির চিত্রধারণ করেছেন, যা শিল্পটির আসল রূপ ও দর্শক প্রতিক্রিয়া নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।

সিনেমা সম্পর্কে দর্শকদের প্রথাগত ধারণা এবং নতুন ধারার চলচ্চিত্রের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে আসিফ ইসলাম বলেন, "বাংলাদেশের অডিয়েন্সের কাছে সিনেমার ধারণা খুবই সীমিত... সেই জায়গা থেকে আমি বলব যে তাদের একটু ওপেন আপ হওয়া প্রয়োজন।"

গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক-চলচ্চিত্র গবেষক এবং এই ছবির সহপ্রযোজক ড. জাকির হোসেন রাজু বিশ্বায়িত সমাজে মৌলিক শিল্পকলার টিকে থাকার সংগ্রাম এবং আধুনিক প্রযুক্তির কারণে সৃজনশীলতার পরিবর্তনের বিষয়গুলো বিশ্লেষণ করেন।

বর্তমান সময়ের ভোগবাদী সমাজে শিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখার চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, "আধুনিক সময়ে বিশ্বায়িত সমাজে আমরা যেটা দেখছি যে যেকোনো আর্ট মিডিয়ামের জন্য স্বতন্ত্রভাবে টিকে থাকাটা খুব মানে কঠিন হয়ে যাচ্ছে।"

প্রযোজক ও প্রযোজনা প্রতিষ্ঠান স্ক্রিনস্কোপ-এর কর্ণধার সাকিব ইফতেখার সিনেমাটির আন্তর্জাতিক আবেদন এবং বিশ্বমঞ্চে বাংলাদেশী গল্পের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সাফল্যের জন্য চলচ্চিত্রের বিশ্বজনীন আবেদনের ওপর গুরুত্ব দিয়ে সাকিব বলেন, "ছবিটার অথেন্টিসিটি হচ্ছে এটা খুবই বাংলাদেশি একটি গল্প, এর ইমোশনটি খুবই ইউনিভার্সাল এবং এটা ফেস্টিভাল সার্কিটে দারুণভাবে রেজোনেট করছে যা লক্ষণীয়।"

এই ছবি ইঙ্গিত দেয় যে, বর্তমান সময়ের তরুণ নির্মাতারা প্রথাগত কাঠামোর বাইরে গিয়ে ভিন্নধর্মী ও সাহসী সিনেমা নির্মাণের মাধ্যমে নতুন ধারার সূচনা করছেন। সর্বোপরি, তারা দর্শকদের অনুরোধ জানিয়েছেন যেন তারা সব ধরণের স্বতন্ত্র ও সৃজনশীল চলচ্চিত্রের পাশে দাঁড়িয়ে দেশীয় সিনেমাকে সমৃদ্ধ করেন।

এখানে প্রকাশিত হলো সাক্ষাৎকারটির ২য় পর্ব।

শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ারে।

সাক্ষাৎকারটির ১ম পর্ব

Follow SBS Bangla on FACEBOOK.

এই লিঙ্কে ক্লিক করে নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Read more about SBS’s use of AI


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now