SKIP TO MAIN CONTENT

‘কিং ইন দ্য ল্যান্ড অফ দ্য প্রিন্সেস’: বাংলা সিনেমার নিউ ওয়েভে আরেকটি উজ্জ্বল সংযোজন - ১ম পর্ব

KING_1.jpg
The Bangladeshi Australian feature 'King in the Land of the Princess', directed by Asif Islam, has been selected for the Indian Film Festival Melbourne 2026. Credit: Screenxcope (Australia)

শতাব্দী-প্রাচীন যাত্রা শিল্প বাংলাদেশে এখনো টিকে আছে তবে এর বাণিজ্যিকীকরণ ঐতিহ্যবাহী এই শিল্পকে কিভাবে প্রভাবিত করছে - মূলত এই বিষয় নিয়ে নির্মিত হয়েছে ব্যতিক্রমধর্মী চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অফ দ্য প্রিন্সেস’। ছবিটি একটি অস্ট্রেলিয়া-বাংলাদেশ যৌথ প্রযোজনা।


Published

Updated

By Shahan Alam

Source: SBS


Skip to podcast episode content

শতাব্দী-প্রাচীন যাত্রা শিল্প বাংলাদেশে এখনো টিকে আছে তবে এর বাণিজ্যিকীকরণ ঐতিহ্যবাহী এই শিল্পকে কিভাবে প্রভাবিত করছে - মূলত এই বিষয় নিয়ে নির্মিত হয়েছে ব্যতিক্রমধর্মী চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অফ দ্য প্রিন্সেস’। ছবিটি একটি অস্ট্রেলিয়া-বাংলাদেশ যৌথ প্রযোজনা।


সম্প্রতি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কিং ইন দ্য ল্যান্ড অফ দ্য প্রিন্সেস’ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া ছবিটি এ বছরের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নের (২০২৬) সাউথ এশিয়া বিভাগে স্থান করে নিয়েছে এবং এই উৎসবেই এর অস্ট্রেলিয়ান প্রিমিয়ার অনুষ্ঠিত হবে আগামী ১৭ অগাস্ট হয়েটস ডকল্যান্ডসে।

ডকু-ড্রামা ও লাইভ পারফরম্যান্সের সংমিশ্রণে নির্মিত এই চলচ্চিত্রের প্রেক্ষাপট একটি অস্থায়ী গ্রামীণ যাত্রামঞ্চ।

শতাব্দীপ্রাচীন বাংলার লোকনাট্য যাত্রা কীভাবে ধীরে ধীরে বিলুপ্তির মুখে পড়ছে, সেই বাস্তবতাই উঠে এসেছে প্রবীণ যাত্রাশিল্পী নবাব সিরাজ-উদ-দৌলার চরিত্রের মাধ্যমে।

Asif pic.jpeg
Asif Islam is the Director, Co-writer, DoP and the Editor of the film 'King in the Land of the Princess'. Credit: Screenscope

পরিবর্তিত সাংস্কৃতিক বাস্তবতায়, যেখানে দর্শকের মনোযোগ ক্রমেই বিচ্ছিন্ন ও ক্ষণস্থায়ী হয়ে উঠছে, সেখানে ঐতিহ্যবাহী শিল্পধারার টিকে থাকা ক্রমশ কঠিন হয়ে পড়েছে।

সত্য ঘটনা এবং চলচ্চিত্রের প্রধান অভিনেতা, প্রবীণ যাত্রাশিল্পী অরবিন্দ মজুমদারের (চলচ্চিত্রে নবাব চরিত্রে) জীবন থেকে অনুপ্রাণিত এই গল্প আজও চলমান এক বাস্তবতার প্রতিচ্ছবি।

Raju Sir Pic.jpg
Filmmaker and researcher Professor Dr. Zakir Hossain Raju serves as co-producer of the film 'King in the Land of Princess'. Credit: Screenscope

চলচ্চিত্রে অরবিন্দ মজুমদারের পাশাপাশি অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, সতেজ চৌধুরী, মাহমুদ আলম, এ. কে. আজাদ শেতু, সালাউদ্দিন শেখ এবং জান্নাতুল বেকার খান।

চিত্রনাট্য লিখেছেন লিওন, আসিফ ইসলাম এবং জগন্ময় পাল। আসিফ ইসলাম একই সঙ্গে চলচ্চিত্রটির চিত্রগ্রাহক (Director of Photography) ও সম্পাদক হিসেবেও কাজ করেছেন।

শব্দ পরিকল্পনায় (Sound Design) ছিলেন সুকান্ত মজুমদার। এর আগে আসিফ ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'নির্বাণ' (Nirvana) ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার অর্জন করেছিল।

sakib pic 2607.png
Sakib Iftekhar is the producer of the film 'King in the land of the Princess' and head of the Australian film production company Screenscope. Credit: Screenscope

এসবিএস বাংলার সাথে এই ছবির পরিচালক আসিফ ইসলাম, সহ-প্রযোজক ও চলচ্চিত্র শিক্ষক-গবেষক প্রফেসর ড. জাকির হোসেন রাজু এবং প্রযোজক ও অস্ট্রেলিয়ার চলচ্চিত্র প্রযোজনা সংস্থা স্ক্রীনস্কোপের কর্ণধার সাকিব ইফতেখার কথা বলেছেন চলচ্চিত্রটি নিয়ে।

এখানে প্রকাশিত হলো সাক্ষাৎকারটির ১ম পর্ব।

শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ারে।

Follow SBS Bangla on FACEBOOK.

এই লিঙ্কে ক্লিক করে নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Read more about SBS’s use of AI


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now