Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

মাহবুবুর রহমান: নারী ক্রিকেটারদেরও সমমূল্যায়ন করতে হবে

Bangladesh cricket

নিউজিল্যান্ডকে ৯১ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ Source: ICC

"ফাইনালে বাংলাদেশ দলের খেলা দেখে মনে হয়েছে, তাদের 'গেম প্ল্যান' ছিল," বলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় মাহাবুবুর রহমান সেলিম। যিনি কিনা এখন পার্থ ক্রিকেট ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এশিয়া কাপ ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ দলের ঐতিহাসিক এই জয় নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন মাহাবুবুর রহমান। পুরো কথোপকথন শুনতে অডিও লিঙ্কে ক্লিক করুন।

Published

Updated

By Hasan Tariq

Presented by Hasan Tariq

Source: SBS

Share this with family and friends

"ফাইনালে বাংলাদেশ দলের খেলা দেখে মনে হয়েছে, তাদের 'গেম প্ল্যান' ছিল," বলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় মাহাবুবুর রহমান সেলিম। যিনি কিনা এখন পার্থ ক্রিকেট ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এশিয়া কাপ ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ দলের ঐতিহাসিক এই জয় নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন মাহাবুবুর রহমান। পুরো কথোপকথন শুনতে অডিও লিঙ্কে ক্লিক করুন।

২০১২ থেকে টি-টোয়েন্টির লড়াই হচ্ছে এশিয়া কাপে। টানা ছয়বার আধিপত্য বিস্তার করে শিরোপা জিতেছে ভারত। রোববার মালেয়শিয়ায় অনুষ্ঠিত সপ্তম আসরে সেই ভারতকে হারিয়েই এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব এখন বাংলাদেশের দখলে।

 women's T20 Asia Cup
Bangladesh defeat India to win the women's T20 Asia Cup. Source: ICC

এ জয় আগামী প্রজন্মের নারীদের ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াবে বলে মনে করেন, মাহাবুবুর রহমান। "আরো বেশি টুর্নামেন্ট এবং সুযোগ পেলে দেশকে আরো অনেক সাফল্য এনে দিবে আমাদের মেয়েরা।" 

Women's Asia Cup 2018
Mahbubur Rahman Salim. Source: Supplied

জয়ের ধারা অব্যাহত রাখতে ঘরোয়া ক্রিকেটে বাড়তি মনোযোগ দেয়ার পরামর্শ, জাতীয় দলের সাবেক খেলোয়াড় মাহাবুবুর রহমান সেলিমের।

এসবিএস বাংলা ফেইসবুক। 

Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now